ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে নিম্ন চাপের প্রভাব ও বৃষ্টিতে রবি শষ্য ও বোরো বীজতলার ক্ষতি

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে নিম্ন চাপের প্রভাবে তিনদিনের অবিরাম বৃষ্টিতে রবি ফসল ও বোরো বীজতলা ক্ষতি হয়েছে।

গত শুক্রবার, শনিবার ও রবিবার নিকলীকে কখনো মাঝারি ও কখনো অবিরাম বৃষ্টি হয়। এতে উপজেলার সিংপুর, দামপাড়া, কারপাশা, নিকলী সদর ,জারুইতলা, গুরুই ও ছাতিরচর ইউনিয়নের হাওরের কৃষকেরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।

নিকলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমানে হাওরে বিভিন্ন প্রকার রবিশস্য চাষের ভরা মৌসুম চলছে। চাষিরা জানায়, বুষ্টিতে আলু,কাঁচা মরিঁচ, পেঁয়াজ, রসুন, মসুর ও মটরের ডাইল,ভুট্ট্রা, সরিষা ও সদ্য বোরো জমির বীজতলার ক্ষতি হয়েছে। এর আগের বৃষ্টিতেও আলুর ক্ষতি হয়েছিল।

নিকলী সদর উপজেলার গবীন্দ্রপুর গ্রামের চাষি সুলে রহমান ও কুর্শা গ্রামের চাষি শামসুল আহেদ আলী বলেন, বৃষ্টিতে কাঁচা মরিচ, আলু, বেগুন,লাউ,পেঁয়াজ-রসুনের ক্ষতি হয়েছে। এছাড়াও নিচু জমির বোরো বীজতলায় পানি জমেছে এতে বেশী ক্ষতি হবে বলে আশংকা করছে কৃষকরা। এর আগের বৃষ্টিতে বপন করা আলুর ক্ষতি হয়েছিল। সে সময় চাষিদের ক্ষতি হলেও ফের আলু বীজ বপন করে। এবারের বৃষ্টিতে সব ফসলের ক্ষতি হয়েছে।

সিংপুর গ্রামের কয়েকজন চাষি বলেন, এ বৃষ্টিতে হাওরের বোরো বীজতলা ও ভুট্রার ক্ষতি হবে। কয়েক জন কৃষক বলেন, আমাদের জীবনে এ অসময়ে বৃষ্টি হতে দেখি নাই। নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, অসময়ের বৃষ্টিতে রবি ফসলের কিছু ক্ষতি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরে নিম্ন চাপের প্রভাব ও বৃষ্টিতে রবি শষ্য ও বোরো বীজতলার ক্ষতি

আপডেট টাইম : ১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭