ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী কলকাতার সেই হোটেল ‘শিখা ইন’ এর মালিক গ্রেপ্তার

সব মসজিদের জন্য জুমার খুতবা পাঠাবে ইসলামিক ফাউন্ডেশন

বাংলাদেশে এখন থেকে শুক্রবার জুমার নামাজের খুতবা ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে লেখা হবে, এবং তা দেশের মসজিদে মসজিদে পাঠিয়ে দেওয়া হবে।
এই প্রক্রিয়ার অংশ হিসাবে তৈরি প্রথম খুতবাটি আগামিকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পড়া হবে।
ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি দেশের সমস্ত মসজিদেও পাঠানো হয়েছে। বাধ্যবাধকতা না থাকলেও, এটি অনুসরণ করতে ইমামদের পরামর্শ দেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকায় পর পর দুটো সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে, সরকার মসজিদের খুতবা নজরদারির সিদ্ধান্ত নেয়।
তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে খুতবা রচনার এই উদ্যোগ নেয়া হলো।
ঠিক কিভাবে এটা কাজ করবে — জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামিম মহম্মদ আফজাল বিবিসি বাংলাকে জানান, জাতীয় মসজিদের পেশ ইমামের নেতৃত্বে পনের জনের একটি প্যানেল আছে।
তারা খুতবাটি তৈরি করেছেন এবং এতে জঙ্গীবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কবার্তা আছে। এসবের সঙ্গে যে ইসলামের কোন সম্পর্ক নেই, তা কোরান এবং হাদিসের আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে খুতবাটি তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতি সপ্তাহে একই ভাবে কোরান হাদিসের আলোকে আরও খুতবা তৈরি করা হবে এবং বাংলাদেশের তিন লাখ মসজিদের খতিবদের তা অনুসরণে উৎসাহিত করা হবে।
শামিম মহম্মদ আফজাল জানান, এই খুতবা অনুসরণের জন্য কোন বাধ্যবাধকতা থাকবে না। তবে তিনি আশা করেন যারা ‘অন্তরে ইসলামকে লালন করেন’, তারা এই খুতবা অনুসরণ করবেন।
তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সবদেশে এবং ইরানে ও মালয়েশিয়াতেও এভাবে সরকারিভাবে খুতবা তৈরি করে মসজিদে দেয়া হয়। কিন্তু বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে এই পদ্ধতি এখনো চালু হয়নি।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ঋণ জালিয়াতি পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সব মসজিদের জন্য জুমার খুতবা পাঠাবে ইসলামিক ফাউন্ডেশন

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬