ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী ভারি বর্ষণ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস প্রাথমিক-মাধ্যমিকে ১৩৩ বই পরিমার্জন, আসছে চার নতুন বই গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান প্রধানমন্ত্রীর চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ, তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট ২০২৬ ফুটবল বিশ্বকাপ বিশ্বকাপে ইতিহাস গড়ে ইয়ামাল বললেন, ফ্রান্স যদি কাউকে ভয় পায় সেটা স্পেন নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর ক্যাম্পাসে প্রধানমন্ত্রী ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা অনেকে নিরুৎসাহিত করলেও হাল ছাড়েননি হামিদুল্লাহ, বিক্রি প্রায় ২ লাখ বিয়ের অনুমতি নিতেই মোটা টাকা খরচ টেইলর সুইফটের

সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনীতির কোন বিকল্প নেই

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনীতির কোন বিকল্প নেই। সন্ত্রাসী হামলা কোনো রাজনৈতিক সমস্যা নয়।
আজ পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নেতা-কর্মীদের এক সভায় তিনি এসব কথা বলেন।
রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে জাতীয় পার্টির ঢাকা মহানগর আয়োজিত আগামী ১৬ জুলাই শনিবার শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় ।
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে এই প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জহিরুল ইসলাম জহির প্রমুখ।
সভায় রুহুল আমিন হাওলাদার আরো বলেন, একটি কুচক্রীমহল আমাদের দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে বহিঃবিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে। বর্তমান সরকার ও দেশের জনগণ তা হতে দিবে না। সরকার এই সকল সন্ত্রাসীদের নির্মূল করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে। এই দেশ আমাদের সকলের। কোনো দেশ প্রেমিক রাজনৈতিক দল এই ন্যাক্কারজনক সস্ত্রাসী হামলা সমর্থন করতে পারে না।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনীতির কোন বিকল্প নেই

আপডেট টাইম : ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬