ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

স্মার্টফোনের ভাঙা কাচ হাতের ছোঁয়ায় জুড়ে যাবে

বাঙালী কণ্ঠ নিউজঃ স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এবার এলো বড় ধরনের একটি সুসংবাদ। কারণ সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এমন এক ধরনের কাচ যা ভাঙলে আবার জোড়া লেগে যায় নিজে থেকে।

শুনতে যতই অবিশ্বাস্য মনে হলেও, টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের একদল গবেষক এমনই এক দুর্দান্ত কাণ্ড ঘটিয়েছেন।

টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাকুজো আইদার অধীনে একদল গবেষক তৈরি করছিলেন এক ধরনের আঠা। তখনই অকস্মাৎ সেখানে তৈরি হয়ে যায় সেই বিশেষ ধরনের কাচ।

দেখা যায়, এই কাচে যদি চিড় ধরে, এমনকি যদি ভেঙেও যায়, তাহলেও এমনিতেই জুড়ে যাচ্ছে কাচ। কেবল হাতে ধরে রাখতে হবে কাচের ভাঙা অংশগুলো। কিছুক্ষণের মধ্যেই ঘটবে সেই ম্যাজিক!

এমন এক আবিষ্কার স্মার্টফোনের জগতে রাতারাতি বিপ্লব এনে দিতে পারে বলে মনে করছেন অধ্যাপক তাকুজো। এখন দেখার বিষয়, কত তাড়াতাড়ি এই নতুন আবিষ্কারকে নিজেদের ফোনে ব্যবহার করতে উদ্যোগী হয় স্মার্টফোন নির্মাতা সংস্থাগুলো।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

স্মার্টফোনের ভাঙা কাচ হাতের ছোঁয়ায় জুড়ে যাবে

আপডেট টাইম : ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭