ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

জামায়াতকে সাথে রেখে জাতীয় ঐক্য হবে না : শাজাহান খান

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের আশ্রয় হবে না। মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না। যারা ইসলামের নামে জঙ্গি কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করে তারা মুসলমান হতে পারে না। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ শহীদ মোস্তফা কামাল হাসপাতালের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ইহুদি ইসরায়েলের সাথে হাত মিলিয়েছেন। এখন তিনি জঙ্গিবাদ দমনের দোহাই দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জামায়াতকে সাথে রেখে আপনার সাথে কোনো জাতীয় ঐক্য হবে না।

জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন, পৌরসভার মেয়র আলহাজ আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

জামায়াতকে সাথে রেখে জাতীয় ঐক্য হবে না : শাজাহান খান

আপডেট টাইম : ০৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬