ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পিস টিভির বাংলাদেশি বক্তাদের গ্রেপ্তারের দাবি

জঙ্গিবাদ ছড়ানোর অভিযোগে বন্ধ করে দেওয়া পিস টিভির বাংলাদেশি বক্তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের ইমামরা।

আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী ইমাম সমাবেশে এ দাবি জানান নগরীর ১৬০টি মসজিদের খতিব ও ইমাম।
চট্টগ্রাম জেলা প্রশাসন এই ইমাম সমাবেশের আয়োজন করে।

ইমাম সমাবেশে অংশ নেওয়া কালুশাহ সিনিয়র আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আমেরি বলেন, পিস টিভিতে বাংলাদেশি যারা বক্তব্য দিতেন তারা আগে বক্তব্য রাখতেন জামায়াত নিয়ন্ত্রিত ইসলামী টিভিতে।

তিনি বলেন, সেটা বন্ধ হয়ে যাওয়ার পর তারা দিগন্ত টিভিতে অনুষ্ঠান করত। এটাও যখন বন্ধ হয়ে গেল তারা জায়গা করে নিল পিস টিভিতে। এখন পিস টিভি বন্ধ। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে শিগগির তারা এনটিভি ও আরটিভি’র চ্যানেলে গিয়ে ইসলামের নামে বক্তব্য রাখবে। তাই অতি সত্ত্বর তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

নগরীর বন্দর এলাকার হাশেম সওঃ জামে মসজিদের খতিব জসিম উদ্দিন তৈয়বী বলেন, বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পিস টিভিও বন্ধ রাখতে হবে।
পিস টিভি ইসলামকে কলুষিত করছে মন্তব্য করে তিনি বলেন, যাদের বক্তব্য পিস টিভিতে প্রচার করা হত তাদের নজরদারিতে রাখতে হবে। প্রয়োজনে রিমান্ডে নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পিস টিভির বাংলাদেশি বক্তাদের গ্রেপ্তারের দাবি

আপডেট টাইম : ০৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬