ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আমলকির রসের স্বাস্থ্য উপকারিতা জেনে নেন

বাঙালী কণ্ঠ নিউজঃ আমলকির রয়েছে অনেক উপকারিতা। রক্ত পরিশ্রুত করে আমলকি। এছাড়া এতে থাকা বিভিন্ন ভিটামিনের সমাহার ত্বক এবং চুলে পুষ্টিও জোগায়। শীতে ঘরে ঘরে সর্দি ও জ্বর থাকাটাই স্বাভাবিক। প্রতিদিন এক চামচ আমলকির রস মধু দিয়ে খেয়ে দেখুন, সর্দি-কাশির প্রকোপ থেকে রেহাই পেয়ে যাবেন। পাশাপাশি মুখের আলসার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।

আমলকির মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট হৃৎপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। নিয়মিত আমলকির রস খেলে কোলেস্টরল নিয়ন্ত্রণে থাকে। ডায়াবিটিস রোগীদের কাছে খুবই উপকারি আমলকির রস। হাঁপানি কমাতেও সাহায্য করে এই রস।

বিশেষজ্ঞদের মতে, আমলকি হজম ক্ষমতা বাড়ায়। বিপাকে সাহায্য করে। এছাড়াও আমলকির রস লিভার ভাল রাখে।

শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ ছেঁকে বার করে দেয় আমলকির রস। আমলকির রসে থাকা অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন চুলের পুষ্টি যোগায়। চুল পড়া রোধ করে।

আমলকির রসে ভিটামিন সি ছাড়াও আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আমলকির রসের স্বাস্থ্য উপকারিতা জেনে নেন

আপডেট টাইম : ১০:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮