ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

গৌরীপুরে নাজিম উদ্দিন আহামেদ নৌকা প্রতিকে বিজয়ী

সোমবার (১৮ জুলাই) ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয় সংসদের উপনির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬টি কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ নৌকা প্রতিকে ১লক্ষ ১৯হাজার ৪শ ৩৮ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী পেয়েছেন শামছুজ্জামান জামাল পেয়েছেন ৪হাজার ৩শ ৭২ ভোট।

উক্ত আসনে এমপি পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। স্বতন্ত্র বিএনপি নেতা হাফেজ আজিজুল হক ১হাজার ২৩ ভোট, ন্যাপ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল মতিন ৬শ ৬৯ ভোট, ইসলামী ঐক্যজোটের নেতা আবু তাহের খান ৬শ ৮৮ ভোট। শতকারা ৫৬দশমিক ১২ভাগ ভোট কাস্ট হয়েছে।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের খবর একটি বেসরকারী টিভিতে সরাসরি সম্প্রচারিত হওয়ায় নির্বাচন কমিশন সেই কেন্দ্রের ফলাফল বাতিল ঘোষণা করে। উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ২শ ৩৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৮৭ টি।

সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ২২ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল। তন্মধ্যে ১২ জন ছিল অস্ত্রধারী। এছাড়াও প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন ছিল।

উল্লেখ্য গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

গৌরীপুরে নাজিম উদ্দিন আহামেদ নৌকা প্রতিকে বিজয়ী

আপডেট টাইম : ০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০১৬