ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

সদস্যদের কল্যাণ সাধনই বেসিসের মূল লক্ষ্য মোস্তাফা জব্বার

বাঙালী কণ্ঠ নিউজঃ সদস্যরাই বেসিসের প্রকৃত কর্ণধার, সদস্যদের কল্যাণ সাধনে কাজ করে যাবে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। আজ রাজধানীর কাকরাইলের আইডিইবি মিলনায়নে বেসিসের ১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অভিমত প্রকাশ করা হয়।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের সভাপতিত্বে সভায় বেসিসের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বেসিসের দুই শতাধিক সদস্য প্রতিষ্ঠানসহ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, সহ-সভাপতি এম রাশিদুল হাসান, ফারহানা এ রহমান, পরিচালক উত্তম কুমার পাল, পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল, পরিচালক সোনিয়া বশির কবির, পরিচালক রিয়াদ এস এ হোসেন ও পরিচালক দেলোয়ার হোসেন ফারুক।
সভায় বেসিস সহ-সভাপতি এম রাশিদুল হাসান বেসিসের ২০১৭ সালের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন। অপর সহ-সভাপতি ফারহানা এ রহমান বিগত ২০১৬-১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। পেশকৃত এসব প্রতিবেদনের উপর সভায় উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক সদস্য আলোচনায় অংশ নেন ও গুরুত্বপূর্ণ মতামত দেন।
১৯তম বার্ষিক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী এবং বেসিসের সদ্য-সাবেক সভাপতি মোস্তাফা জব্বার। বৈঠকে উপস্থিত বেসিস সদস্যরা সংগঠনের অগ্রযাত্রায় মোস্তাফা জব্বারের অসামন্য অবদানের জন্য তাকে সম্মান জানান।
মোস্তাফা জব্বার বলেন, দেশে ও বিদেশে বেসিস যে গ্রহণযোগ্যতা অর্জন করেছে তার সাফল্যের সবটুকুই সদস্য প্রতিষ্ঠানসমূহের সহযোগিতার ফসল। ভবিষ্যতে দেশের তথ্য-প্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস ঐক্যবদ্ধভাবে অবদান রেখে যাবে।
সভায় আরো উপস্থিত ছিলেন বেসিসের প্রাক্তন সভাপতি এ তৌহিদ, হাবিবুল্লাহ এন করিম, মাহবুব জামান, শামীম আহসান প্রমুখ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

সদস্যদের কল্যাণ সাধনই বেসিসের মূল লক্ষ্য মোস্তাফা জব্বার

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০১৮