ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

দিনে ৪০টি সিগারেট খাওয়া ২ বছরের সেই শিশু এখন…

আট বছর আগের কথা। এক ভয়ঙ্কর ছবি ভাইরাল হয়ে গিয়েছিল ইন্টারনেটে। ছবির কেন্দ্রে ছিল একটি শিশু। কিন্তু ছবিটি নিয়ে তোলপাড় শুরু হয়েছিল অন্য কারণে— ছোট্ট শিশুটিকে একজন প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর মতো সিগারেট খেতে দেখা গিয়েছিল সেই ছবিতে।

একটা ছোট্ট শিশু কীভাবে বা কেন এভাবে সিগারেট খাচ্ছে সেই নিয়ে আলোচনা শুরু হতেই জানা যায়, শিশুটির নাম আরদি রিজাল। তার বয়স তখন মাত্র ২ বছর। ইন্দোনেশিয়ার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা সে। দিনে ৪০টি সিগারেট না হলে নাকি তার চলতো না। আসলে ওই অঞ্চলে ধূমপানের নেশাকে কোন খারাপ বিষয় বলে মনেই করা হয় না। আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই সিগারেট বা সমজাতীয় নেশায় আসক্ত। কিন্তু তাই বলে একটি দু’বছরের শিশু এইভাবে সিগারেট খাবে!

বিষয়টি ভাবায় স্থানীয় প্রশাসনকেও। শিশুটিকে নেশামুক্ত করতে সরকারি পক্ষ থেকে শুরু হয় চিকিৎসা। সিগারেট আসক্তি তার কমে ঠিকই, কিন্তু তার পরিবর্তে খাবার-দাবারের নেশায় সে আসক্ত হয়ে পড়ে। সারাদিনই কিছু না কিছু না খেলে তার চলে না। ফলে এবার অতি দ্রুত বাড়তে থাকে তার ওজন। তখন আবার শুরু হয় তার নতুন চিকিৎসা। একটানা পুনর্বাসনমূলক চিকিৎসার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় স্বাভাবিক জীবনে।

আজ আরদির বয়স ১০ বছর। এখন সে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক এক কিশোর। কোন রকম নেশাতেই সে আর আসক্ত নয়। অতিরিক্ত মেদও ঝরিয়ে ফেলতে সে সক্ষম হয়েছে। মনের জোর আর যথাযথ চিকিৎসার মাধ্যমে মানুষ যে কোন আসক্তি থেকে মুক্ত হতে পারে তার এক অনুপম দৃষ্টান্ত হয়ে রয়েছে আরদি। দেখুন তার বর্তমান ছবি-

সূত্র: এবেলা

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

দিনে ৪০টি সিগারেট খাওয়া ২ বছরের সেই শিশু এখন…

আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০১৬