ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চলতি বছর জুনে উন্মুক্ত হচ্ছে ওয়ানপ্লাস ৬

বাঙালী কণ্ঠ নিউজঃ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে ওয়ানপ্লাস স্মার্টফোন ব্র্যান্ড ভীষণ জনপ্রিয়।চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ৬ উন্মুক্তের সম্ভাব্য সময় জানিয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা পেটে লেই বলেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে উন্মুক্ত হবে নতুন হ্যান্ডসেট ওয়ানপ্লাস-৬।

লেই জানান, নভেম্বরে উন্মুক্ত হওয়া ওয়ানপ্লাস ফাইভ-টি স্মার্টফোনটি ছিল সবচেয়ে বেশি বিক্রিত পণ্য। বেশ কিছু প্রতিবেদনে বলা হয়, ওয়ানপ্লাস-৬ হ্যান্ডসেটে থাকবে স্ন্যাপড্রাগন-৮৩৫ প্রসেসর। এটি ৬৪ ও ১২৮ জিবি, দুটি সংস্করণে পাওয়া যাবে।

এই মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ফেস আনলক ফিচার আনতে যাচ্ছে। ব্যবহারকারীরা তাদের ওয়ানপ্লাস-৬ হ্যান্ডসেটটির ফ্রন্ট ক্যামেরার সাহায্যে মুখমণ্ডল দিয়ে ফোন আনলক করতে পারবেন। নতুন এই ফোনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা ১৬ ও ২০ মেগাপিক্সেলের।

আর ব্যাকআপের জন্য থাকছে ৩ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারি। এ ছাড়া ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করবে নতুন এই হ্যান্ডসেটটি।

[youtube https://www.youtube.com/watch?v=XwwCKndI8mU?feature=oembed]
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চলতি বছর জুনে উন্মুক্ত হচ্ছে ওয়ানপ্লাস ৬

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০১৮