ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

নির্বাচনে তারেক কন্যার কাছে জামানত হারাবেন প্রধানমন্ত্রী : গয়েশ্বর

দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমার কাছে জামানত হারাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা  বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

২৯ জুলাই শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্চে এক যুব সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

এ সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে

উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আপনাকে পরাস্ত করতে খালেদা-তারেকের প্রয়োজন হবে না।  তারেক রহমানের কন্যা জাইমাই যথেষ্ট।

তিনি বলেন, দেশ ভারত-বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায় চলছে।  বর্তমান সরকারের সব আয়োজনই প্রতিবেশি রাষ্ট্রের ভুড়িভোজের জন্য।

বিএনপির এ নেতা বলেন, সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না।  কারণ এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, ভিনদেশিদের দ্বারা নির্বাচিত।

সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনে তারেক কন্যার কাছে জামানত হারাবেন প্রধানমন্ত্রী : গয়েশ্বর

আপডেট টাইম : ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬