ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

বিএফইউজে সভাপতি বুলবুল নির্বাচিত

মনজুরুল আহসান বুলবুল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের উপনির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় এই ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ডেইলি স্টারের সিটি এডিটর আব্দুল জলিল ভুঁইয়া এবং বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

মঞ্জুরুল আহসান বুলবুল ইতোপূর্বে বিএফইউজের দুইবার সভাপতি ও তিনবার মহাসচিবসহ দীর্ঘদিন ধরে সাংবাদিক ইউনিয়নে নেতৃত্ব দিয়ে আসছেন।

উপনির্বাচনে ঢাকাসহ সারাদেশের চার হাজারেরও বেশি সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় তিন হাজার। একইদিনে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, রাজশাহী, বগুড়া, দিনাজপুর ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নে এক হাজারেও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিএফইউজের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে এ পদটি খালি হয়। সভাপতি পদে উপ-নির্বাচনের জন্য ২৬ জুন তফসিল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৭ নভেম্বর বিএফইউজের (আওয়ামী লীগ পন্থি) দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি পদে আলতাফ মাহমুদ নির্বাচিত হন। চলতি বছর ২৪ জানুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা  গেলে পদটি শূন্য হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

বিএফইউজে সভাপতি বুলবুল নির্বাচিত

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০১৬