ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক ১০ রোগের উপশম হয় যে পাতা খেলে প্রাসঙ্গিকতায় ঐতিহাসিক ৭ নভেম্বর ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, টানা ছুটির সুযোগ কত দিন বিএনপি একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের পক্ষের শক্তি: ধর্ম প্রতিমন্ত্রী শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়: স্বাস্থ্যমন্ত্রী হাসিনাকে হ্যান্ডকাফ পরেই দেশে আসতে হবে: প্রতিমন্ত্রী ইয়াসের দশম শ্রেণির ছাত্রী যুথি হত্যায় সাবেক প্রেমিকসহ গ্রেপ্তার ৩ প্রশিক্ষণ নিতে পাকিস্তানে যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা দেশের ভেতরে-বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জাতীয় মজুরী কমিশনের চেয়ারম্যান হলেন এন আই খান

সাবেক সচিব মো. নজরুল ইসলাম খানকে (এন আই খান) জাতীয় মজুরী ও উৎপাদনশীল কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সম্প্রতি শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আগামী ছয় মাসের জন্য তাকে এ পদে নিয়োগ দেয়া হয় বলে জানানো হয়। যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, এন আই খানকে কমিশনের সার্বক্ষনিক চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। ছয় মাসের জন্য নিয়োগ দেয়া হলেও সরকার চাইলে এ মেয়াদ বাড়াতে পারে।
প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব-১ শিক্ষা সচিব হিসেবে গত বছর নভেম্বেরে অবসরে যান। এ বছরের ১৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি যাদুঘরের কিউরেটর হিসেবে নিয়োগ দেন। পরবর্তীতে তাকে বাংলাদেশ বিমান পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর পর রাষ্ট্রায়ত্ব শিল্প প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে গত বছরের নভেম্বরে শ্রম ও কমৃসংস্থান মন্ত্রণালয় ‘জাতীয় মজুরি ও উৎপাদনশীল কমিশন-২০১৫ গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়। এ কমিশন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের মজুরি নিধারণ করবে। ১৩টি ক্যাটাগরিতে এ কমিশনের সদস্য থাকবে ১৭ জন।
এন আই খান বলেন, ‘সরকারের পক্ষ থেকে যে দায়িত্বই আমাকে দেয়া হোক তা যথাযথভাবে পালনের চেষ্টা করবো।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনি আজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।
এন আই খান প্রধানমন্ত্রীর নির্দেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপনসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেন।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর এআই শেয়ারবাজারে ধস, কেন এই আতঙ্ক

জাতীয় মজুরী কমিশনের চেয়ারম্যান হলেন এন আই খান

আপডেট টাইম : ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬