ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

মেসের বাসিন্দারা যাবে কোথায়

রাজধানীতে ব্যাচেলরদের ভালো বাসা ভাড়া পাওয়া মানে চাঁদের নাগাল পাওয়া। সেই পরিস্থিতিতে নতুন করে যোগ হয়েছে মেসে জঙ্গি আস্তানা, অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধারের ঘটনা। এ সব ঘটনার ধারাবাহিকতায় ব্যাচেলর বাসিন্দা নিয়ে আতঙ্কে বাড়িওয়ালারা। ফলে মেসবাসী কিংবা মেস অনুসন্ধানকারীরা পড়েছেন বিপাকে। বাড়িওয়ালা যদি মেস ভাড়া না দেন তাহলে তারা যাবেন কোথায়?

১ জুলাই রাজধানীর গুলশানর হলি আর্টিসানে জঙ্গি হামলা এবং একই মাসের মাঝামাঝি সময়ে মিরপুর ও শেষদিকে কল্যাণপুরে ব্যাচেলর ভাড়াটিয়া বাসায় জঙ্গি আস্তানার সন্ধান। এ ঘটনার পর বাড়িওয়ালারা অঘোষিতভাবে ব্যাচেলদের মেস ভাড়া কিংবা বাসা ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছেন।

অপরদিকে মেসের পুরোনো ব্যাচেলর ভাড়াটিয়াদের বাসা ছাড়তে নোটিশ দিচ্ছেন মালিকরা। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসরত কয়েকলাখ ব্যাচেলর ও মেসের বাসিন্দারা।

রাজধানীর একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র আব্দুল্লাহ আল জোহাইফা। তিনি পরিবর্তন ডটকমকে জানান, তিনিসহ ৪ জন ছাত্র ব্যাচেলর বাসাভাড়া নিয়ে ধানমণ্ডির একটি ফ্ল্যাটে থাকতেন। সেখানে একটি স্কুল করার জন্য তাদের বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দেন বাড়ির মালিক। গত এক মাস ধরে রাজধানীর ধানমণ্ডি, কলাবাগান, মোহাম্মদপুর ও কল্যাণপুর এলাকায় চেষ্টা করেও বাসা ভাড়া নিতে পারেননি।

তবে কোনো কোনো বাড়িওয়ালা ভাড়া দিতে রাজি হলেও চার থেকে পাঁচ মাসের ভাড়া অগ্রিম এবং বাসা ভাড়া আগের তুলনায় দেড়-দুইগুণ দাবি করছেন বলে অভিযোগ করেন জোহাইফা।

একই পরিস্থিতিতে পড়েছেন রবিউল ইসলাম। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত। আগে যাত্রাবাড়ী ছিলেন। এখন শ্যামলী এলাকায় বদলি হয়েছেন। কিন্তু বাসা খুঁজতে গিয়ে পড়েছেন বিপাকে। তিনি পরিবর্তন ডটকমকে জানান, শ্যামলী ও কল্যাণপুর এলাকায় বাড়িওয়ালারা কোনোভাবেই ব্যাচেলর বাসাভাড়া দিতে রাজি হচ্ছেন না।

কল্যাণপুরের এক ব্যাচেলর ভাড়াটিয়া খান আহম্মেদ শরীফ। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত।

পরিবর্তন ডটকমকে বলেন, অফিসে যাতায়াতের সুবিধার্থেই কল্যাণপুরে মেস বাসা ভাড়া করে থাকি। হঠাৎ মেস ছাড়ার নোটিশ দেওয়ায় বিপাকে পড়েছি। কয়েকটি বাসায় যোগাযোগ করলেও কেউ ব্যাচেলরদের মেস ভাড়া দিতে রাজি হচ্ছেন না।

ব্যাচেলরদের বাসা ভাড়া না দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন কল্যাণপুর, শ্যামলী ও ধানমণ্ডির একাধিক বাড়িওয়ালা। নাম প্রকাশ না করার শর্তে তারা পরিবর্তন ডটকমকে জানান, পুলিশ ব্যাচেলর ভাড়াটিয়াদের বিষয়ে বেশ ডিস্টার্ব করে। বার বার এসে এটা সেটা জিজ্ঞাসা করেন। আবার থানায়ও ডেকে নিয়ে যায়। পুলিশ আমাদের নিরাপত্তার জন্যই এমন করছে, এ বিষয়ে কোনো অভিযোগ নেই। তাই পুলিশের ঝামেলা এড়াতে মেসের সদস্যদের বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিতে বাধ্য হচ্ছেন বাড়ির মালিকরা।

এ পরিস্থিতিতে ব্যাচেলররা কোথায় যাবে এমন প্রশ্নের জবাবে কল্যাণপুরের এক বাড়ির মালিক মোহাম্মদ রিপন হোসেন পরিবর্তন ডটকমকে বলেন, বর্তমান সময়ে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে মেস ভাড়া দিয়ে বিপদে পড়তে চাই না। বাসা ফাঁকা থাকুক তবু ব্যাচেলর ভাড়া দেব না।

মেসের বাসিন্দাদের নিয়ে গঠিত বাংলাদেশ মেস সংঘের মহাসচিব মো. আয়াতুল্লাহ পরিবর্তন ডটকমকে বলেন, মেসে তল্লাশি ও বাড়িওয়ালাদের ব্যাচেলর ভাড়া দেওয়ার ক্ষেত্রে হয়রানি করায় এখন মেস ও ব্যাচেলর বাসা ভাড়া পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আমাদের হিসেব মতে রাজধানীতে বর্তমানে প্রায় ১৬ লাখ মানুষ মেস বাড়িতে বসবাস করছেন। ধানমণ্ডি, ঝিগাতলা, মগবাজার, খিলগাঁও, রাজা বাজার, লালবাগ, আজিমপুর, মিরপুর, তেঁজগাঁও, কাঠালবাগান, কলাবাগান এলাকায় সবচেয়ে বেশি মেস রয়েছে। এছাড়াও সমগ্র রাজধানীতেই রয়েছে মেস। এ সব এলাকায় বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরতরা বসবাস করে থাকেন। মেসে বসবাস করলেই যে অপরাধী তা তো নয়। আমি বলছি না যে মেসগুলোতে অপরাধ হয় না। কিন্তু সবাই তো অপরাধ করছে না। মাত্র শূন্য দশমিক এক-দুই শতাংশের জন্য কেন লাখ লাখ মেসবাসীকে হয়রানি হতে হবে।

এ সব বাসায় যে শুধু ব্যাচেলররা বসবাস করেন তাও নয়। অনেকে জীবিকার তাগিদে পরিবারকে গ্রামের বাড়িতে রেখে নিজে মেসে থাকেন। কারণ স্বল্প আয়ের মানুষের পক্ষে বাসাবাড়ি নিয়ে বসবাস করা সম্ভব হয়ে ওঠে না।

আয়াতুল্লা বলেন, যে সকল মেস সদস্য অপরাধে জড়িয়ে পড়বে তাদের অবশ্যই গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাতে পারে। ঢালাওভাবে ম্যাচে অভিযান চালালে ব্যাচেলররা যাবেন কোথায়?

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, যারা ভাড়া থাকেন সবাই ব্যাচেলর, নাকি বিবাহিত সেটা বড় কথা নয়। ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখা মালিকদের কর্তব্য। ব্যাচেলরদের বাড়ি থেকে নামিয়ে দিতে বা বাড়ি ছাড়ার নোটিশ দিতে ডিএমপির কোনো নির্দেশনা নেই। আমরা শুধু সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

মেসের বাসিন্দারা যাবে কোথায়

আপডেট টাইম : ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০১৬