ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রাজনীতিতে এলে ভালো করবেন বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে হঠাৎ বিএনপি’র স্থায়ী কমিটি গঠন নিয়ে প্রসঙ্গ উঠলে তিনি এ মন্তব্য করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী জানিয়েছেন, বৈঠকে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং  নৌ পরিবহনমন্ত্রী

শাজাহান খান বলেন, ‘ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ বলেছেন, বিএনপির স্থায়ী কমিটির দুটি পদ এখনও শূন্য রয়েছে। এ দুটি পদ খালেদা জিয়া হয়তো তার দুই ছেলের বউয়ের জন্য রেখেছেন।’

এসময় অন্য মন্ত্রীরা মন্তব্য করতে থাকলে বিষয়টাকে ইতিবাচকভাবে দেখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে (জোবাইদা) শিক্ষিতা এবং ভালো বংশের মেয়ে। সে রাজনীতিতে এলে ভালোই হবে।’

প্রশংসাকালে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মোশাররফ হোসেনকে উদ্দেশ করে বলেন,‘তিনি তো আবার উনারও (জোবায়দা) আত্মীয়।’ তখন মন্ত্রিসভায় অনেকে কৌতূহল প্রকাশ করলে মোশাররফ হোসেন জানান, তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের চাচার শ্যালিকার মেয়ে। সম্পর্কে খালাতো বোন হন।’

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির কমিটিতে ১৯টি পদের মধ্যে ১৭টি পূরণ হয়েছে। শূন্য রয়েছে দুটি পদ রয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

তারেকের স্ত্রী জোবাইদার প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬