ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

দলছুট হাতিটি উদ্ধার নিয়ে বিপাকে বিশেষজ্ঞ দল

জামালপুরে বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় দলছুট একটি হাতি উদ্ধার নিয়ে বিপাকে ভারতীয় ও বাংলাদেশের বিশেষজ্ঞ দল। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চরাঞ্চলে উদ্ধার কারী বিশেষজ্ঞ হাতিটিকে অনুসরণ করেছে। জানা যায়,সম্প্রতি বন্যার পানিতে ভেসে আসা ভারতীয় দলছুট হাতিটি সরিষাবাড়ি উপজেলার ইজারাপাড়া,ফুলবাড়িয়া, পঞ্চপীর, সৈয়দপুর গ্রাম এলাকা ঘুরে সর্বশেষ এক সপ্তাহ ধরে ধারাবর্ষা গ্রামে অবস্থান করছিল।

ভারতীয় বিশেষজ্ঞ দলের প্রধান আসাম রাজ্যের সাবেক প্রধান বন সংরক্ষক ডক্টর রিতেশ ভট্টাচার্য সাংবাদিকদের জানান, হাতিটি পানি থেকে ডাঙ্গায় উঠতে পারছেনা। যেখানেই হাতিটি পানিতে উঠার চেষ্টা করছে সেখানেই গ্রামবাসী তাকে বাঁধা দিচ্ছে। বন্যার কারণে বিস্তীর্ণ চরাঞ্চলে পানি থাকায় চেতনানাশক দিয়ে হাতি উদ্ধার করা ঝুঁকিপূর্ণ। তাছাড়া চরাঞ্চলে ট্রাক ও ক্রেন ব্যবহারও সম্ভব নয়।

আমরা অপেক্ষা করছি বন্যার পানি কমলে হাতিটিকে ডাঙ্গায় সুবিধাজনক স্থানে পাবো। সেক্ষেত্রে উদ্ধার সহজ হবে। না হলে অন্য পোষা হাতি দিয়ে তাকে সীমান্তের বনাঞ্চলে নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

বাংলাদেশ বিশেষজ্ঞ দলের প্রধান নেচার কনজারভেটিভ সোসাইটির প্রধান নির্বাহী পরিচালক ডক্টর তপন কুমার দে জানান, দলছুট হাতিটি পুরুষ। সে অনেকটাই শান্ত স্বভাবের। তারপরও দীর্ঘদিন পানিতে থাকায় ঠিকমতো খাবার না পেয়ে সে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

দলছুট হাতিটি উদ্ধার নিয়ে বিপাকে বিশেষজ্ঞ দল

আপডেট টাইম : ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০১৬