ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে সতর্ক করে যা বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সুবিধাবাদীদের বিষয়ে পল্লী নিবাসে যা বললেন এরশাদ

প্রধানমন্ত্রীর বিশেষ দূত, জাতীয় পার্র্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে সুবিধাবাদীদের কোনো স্থান নেই।

তিনি বলেন, ক্ষমতার লোভে কিছু লোক অন্য দল থেকে জাতীয় পার্টিতে এসেছিল।  সুবিধা না পাওয়ায় তারা জাতীয় পার্টি ছেড়ে চলে গেছে।

জাতীয় পার্টির তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের আরো সুসংগঠিত হয়ে দেশ গঠনে অগ্রণী ভূমিকা

পালনের আহ্বান জানান তিনি।

এরশাদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রাণ হচ্ছে তৃণমুল পর্যায়ের কর্মী-সমর্থকরা।  তৃণমুল যদি সুসংগঠিত না হয় তাহলে সে দল শক্তিশালী হয় না।

মঙ্গলবার নগরীর দর্শনায় নিজ বাসভবন ‘পল্লী নিবাস’-এ রংপুর মহানগর জাতীয় মটর শ্রমিক পার্টির নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি জাতীয় মটর শ্রমিক পার্টির নেতাকর্মীদের সংগঠনকে আরো শক্তিশালী করার নির্দেশ দেন।

সাক্ষাৎকালে জাতীয় পার্টি রংপুর জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক এমপি আলহাজ মোফাজ্জল হোসেন মাস্টার, সদস্যসচিব সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

গ্যাস-তেল নেই, সরকারের দোষ—লংমার্চের গাড়ি কি তেলে চলে না

সুবিধাবাদীদের বিষয়ে পল্লী নিবাসে যা বললেন এরশাদ

আপডেট টাইম : ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০১৬