ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দেশের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে উঠে এলো স্যামসাং

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের বাজারে সর্বাধিক বিক্রিত স্মার্টফোন হিসেবে শীর্ষে রয়েছে স্যামসাং। গত সোমবার মোবাইল হ্যান্ডসেট আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএবার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ২০১৭ সালে দেশে ৯ হাজার কোটি টাকার ৩ কোটি ৪৪ লাখ মোবাইল হ্যান্ডসেট আমদানি করা হয়, তাতে আর্থিক মূল্যের হিসেবে স্মার্টফোন বিক্রিতে শীর্ষে ছিল দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং। এছাড়াও জানা যায়, ২০১৭ সালে স্মার্টফোন বিক্রির প্রতিযোগিতায় সর্বশেষ অবস্থানে ছিল চীনা ব্র্যান্ড শাওমি এবং বাজারে নতুন ভাবে ফিরে আসা স্মার্টফোন নকিয়া।

বিএমপিআইএ’র বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালের চেয়ে ২০১৭ সালে ৩০ লাখেরও বেশি মোবাইল ফোন আমদানি করা হয় যেখানে ২০টি ব্র্যান্ড তাদের নতুন সব হ্যান্ডসেট নিয়ে উপস্থিত হয়েছিল। এ সময়ে ফিচার ও স্মার্টফোন মিলিয়ে সিম্ফনির স্থান উপরে থাকলেও, স্মার্টফোন বিক্রিতে বাজারমূল্যে সর্বোচ্চ মার্কেট শেয়ার নিয়ে এগিয়ে ছিল স্যামসাং।

জানা যায়, ২০১৭ সালে টাকার অংকে স্মার্টফোন বিক্রিতে স্যামসাংয়ের শেয়ার ছিল ২৬ শতাংশ, সিম্ফনি ২১ শতাংশ, হুয়াওয়ে ১৩ শতাংশ, অপো ১০ শতাংশ, ওয়ালটন ৬ শতাংশ, লাভা ৫ শতাংশ, শাওমি ৪ শতাংশ, আইটেল ও নকিয়া ৩ শতাংশ এবং অন্যান্য ৯ শতাংশ।

এছাড়াও এ বছর বাংলাদেশে ফোরজি চালু হয়েছে। ফলে ২০১৮ সালে বাংলাদেশে স্মার্টফোনের বিক্রি আগের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বাড়বে বলে আশা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দেশের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে উঠে এলো স্যামসাং

আপডেট টাইম : ১০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮