ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া প্রশাসনের নাকের ডগায় ভুয়া জার্মান ক্লাব বিদেশি ক্লাবের সাইনবোর্ডে রমরমা মাদক ব্যবসা ঢাকা উত্তরে দুই, দক্ষিণে চার নেতা আলোচনায় বিএনপির সম্ভাব্য মেয়র পদপ্রার্থী নয় বছর পর খুলল ওসমানী উদ্যান পদত্যাগের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী ‘সেরা পরামর্শ’ দিয়েছিলেন: ইশরাক ‘ডিআইজির বাড়ি’ বলে অভয় দেওয়া হয় আমন্ত্রিতদের ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ ম্যাজিস্ট্রেসি ছেড়ে রাজনীতিতে, সালাহউদ্দিনের একাল-সেকাল সুন্দরবনের হিরণ পয়েন্ট পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট আইন সংশোধন হচ্ছে: তথ্যমন্ত্রী

এবার ফুলও ফিরিয়ে দিয়েছেন খালেদা

গত বছর রাজধানীর গুলশান কার্যালয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  নেতাকর্মীদের থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতেন।
প্রতি বছর ১৫ আগস্টে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে নিজের জন্মদিন পালন করলেও এবার সে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি।

এবার আনুষ্ঠানিকভাবে কেক কাটবেন না বলে আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি।  একইসঙ্গে সারাদেশের বিএনপি নেতাকর্মীদেরও একই নির্দেশ দেয়া হয়েছে।

আজ সোমবার খালেদা জিয়া ৭১-এ পা রাখেন। বরাবর খালেদা জিয়া নেতাকর্মীদের আনা কেক কেটে নিজের জন্মদিন পালন করতেন।  নেতাকর্মীদের থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করতেন।  কিন্তু এবার জন্মদিনে ফুলেল শুভেচ্ছাও গ্রহণ করেননি

বেগম জিয়া।

দেশের বর্তমান সংকট, বন্যা পরিস্থিতি সব মিলিয়ে নিজের জন্মদিন উদযাপন বাতিল করেছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে এবার জাতীয় শোক দিবসের প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন জন্মদিন উদযাপনের কোনো আনুষ্ঠানিকতা রাখেননি।

১৫ আগস্ট প্রথম প্রহর ১২টা ১ মিনিটে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়েই ছিলেন খালেদা জিয়া। নেতাকর্মীদের নিয়ে কেক কাটেননি তিনি।  এমনকি নেতাদের আনা ফুলও ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে।

যারা ফুল ও ফুলের তোড়া নিয়ে এসেছিলেন, তাদের কার্যালয়ের প্রবেশ ফটকেই তা রেখে যেতে বলা হয়। স্থায়ী কমিটির কমিটির সদস্য মওদুদ আহমদ ফুল নিয়ে ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা বলেন, ‌‘স্যার, ফুল নিয়ে যেতে বারণ রয়েছে’।

এরপর হাতে থাকা ফুলের তোড়া ফটকে নিরাপত্তা কর্মীদের কাছে দিয়ে যান তিনি।  আরো কয়েকজন নেতাকে নিজের গাড়িতে ফুল রেখে কার্যালয়ে ঢুকতে দেখা গেছে।

রাত সাড়ে ১০টায় গুলশানের বাসা থেকে খালেদা জিয়া কার্যালয়ে এসে পৌঁছালে শতাধিক কর্মী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানান।  গাড়ি থেকে নেমে হাত নেড়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ে ঢোকেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বেগম জিয়াকে মৌখিক শুভেচ্ছা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে বগুড়া

এবার ফুলও ফিরিয়ে দিয়েছেন খালেদা

আপডেট টাইম : ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬