ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

ধানমন্ডি ৩২ নম্বরে মিলাদে প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাতাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বাদ আসর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে অংশগ্রহণ করেন।

বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন এবং তাঁর স্বামী খন্দকার মাসরুর হোসেইন, শেখ রেহানার পুত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার স্ত্রী পেপি সিদ্দিক এবং ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপিসহ পরিবার-পরিজন এবং আত্মীয়-স্বজন মিলাদে উপস্থিত ছিলেন।

এ ছাড়া আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপি, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, মহিলা আওয়ামী লীগ এবং যুব মহিলা লীগের নেতা-কর্মীরা মিলাদে অংশগ্রহণ করেন।

পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এবং পরিবারের সকল সদস্যের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনা করে মিলাদের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মোনাজাতে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ধানমন্ডি ৩২ নম্বরে মিলাদে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০১৬