ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

আগামী মাসের মধ্যে স্কুলের বাচ্চাদের দুপুরে খাবার চালু করা হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী এক মাসের মধ্যে দেশের সকল স্কুলে ‘মিডডে মিল’ (দুপুরের খাবার) চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) আয়োজনে রাজধানীর ন্যাশনাল বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ বিষয়ক কর্মশালায় মন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। কর্মশালায় প্রাথমিক স্তরের শিক্ষক, কর্মকর্তা, স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ ২ হাজার ৫০ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, দলমত নির্বিশেষে সবাইকে শিক্ষার বিষয়ে একমত হতে হবে। এ বিষয়ে কোনো রাজনীতি নেই। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ থাকবে না। আমরা সবাই মিলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দর করে তুলতে হবে। যাতে শিক্ষার্থীরা আকৃষ্ট হয়ে বিদ্যালয়মুখী হয়। শিক্ষকরা দরদ দিয়ে পড়ালেখা করালে মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব হবে।

দুপুরে খাবার দেয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এই উদ্যোগে সন্তানের মায়েদের উদ্বুদ্ধ করতে হবে। যেন তারা প্রতিদিন তাদের সন্তানদের সঙ্গে খাবার পাঠিয়ে দেন। যদি সরকার পরিবর্তন হয়, তবুও এই উদ্যোগ পরিবর্তন হবে না। সরকার বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে। মায়েরা শুধু খাবার দেয়ার অনুরোধ জানান। আগামী মাস থেকে সারাদেশে এক কার্যক্রম চালু করা হবে।

কর্মশালায় মুক্ত আলোচনায় ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ারা আক্তার বলেন, শিক্ষার্থীদের দুপুরের খাবার দিতে না পারায় তাদের ফুল টাইম স্কুলে ধরে রাখা সম্ভব হচ্ছে না। তাই মায়েদের উদ্বুদ্ধ করে বাচ্চাদের জন্য ‘মিডডে মিল’ সঙ্গে পাঠাতে সকলকে কাজ করতে হবে।

রামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি শামিমারা শিমুল বলেন, তার স্কুলে ১০টি শিক্ষকের পদ থাকলেও সেখানে ছয়জন শিক্ষক রয়েছেন। তাই প্রতিদিন একজন শিক্ষককে ৮ থেকে ১০টি করে ক্লাস করাতে হচ্ছে। তাই শিক্ষকরা মনোযোগ দিয়ে পড়াতে পারছেন না। দ্রুত শিক্ষক নিয়োগের সুপারিশ জানান।

কর্মশালায় আরও বক্তব্য দেন অতিরিক্ত সচিব এ এফ এম মঞ্জুর কাদির, মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু হেনা মোস্তাফা কামাল, অতিরিক্ত সচিব মোঃ রমজান আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

আগামী মাসের মধ্যে স্কুলের বাচ্চাদের দুপুরে খাবার চালু করা হবে

আপডেট টাইম : ১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮