ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

দেখা করতে চেয়েছিলেন জিয়া, খুনি বলে দেখা করিনি : শেখ হাসিনা

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরবর্তী সময়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখা করতে চেয়েছিলেন।  খুনি বলে তার সঙ্গে দেখা করিনি।

মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৮০ সালের ১৭ মে দেশে আসার পর আমাকে ৩২ নম্বরের বাড়িতে ঢুকতে দেয়নি,

রাস্তায় বসে মিলাদ পড়েছিলাম।  যতদিন জিয়া রাষ্ট্রপতি ছিলেন, আমাকে ওই বাড়িতে ঢুকতে দেয়নি।  বিনিময়ে আমাকে বাড়ি-গাড়িসহ অনেক কিছু দিতে চেয়েছে, আমি নেইনি।

তিনি বলেন, জিয়া ভারত ও যুক্তরাজ্যে বারবার আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন।  আমি দেখা করিনি।  কারণ একজন খুনির চেহারা আমি দেখতে চাইনি।

শোক দিবসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করার সিদ্ধান্তের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, তার জন্মদিন ১৫ আগস্ট নয়।  আমাদের আঘাত দেয়ার জন্য কেক কেটে জন্মদিন পালন করেন তিনি । গতকাল সেটা পালন করেননি।

শেখ হাসিনা বলেন, ১২ আগস্ট ছিল কোকোর জন্মদিন, সেদিন কোকোর জন্মদিন পালন করতে পারেননি বলে নিজের জন্মদিন পালন করেননি।  এটা তো তার জন্মদিন নয়।  এখানে কোনো রাজনৈতিক উদারতা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেখা করতে চেয়েছিলেন জিয়া, খুনি বলে দেখা করিনি : শেখ হাসিনা

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০১৬