ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

বাঙালী কণ্ঠ নিউজঃ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনের কাছে গাজীপুরের পুলিশ সুপারের (এসপি) প্রত্যাহার চেয়েছে বিএনপি।

গত ১৭ এপ্রিল খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির সাত সদস্যের এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দেখা করে এই প্রত্যাহার দাবি করে।

বিএনপির প্রত্যাহার চাওয়া গাজীপুরের এসপি হারুন অর রশিদ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) লাভ করেন। গাজীপুরে জঙ্গি দমন, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদানের জন্য তিনি এ পদক পান।

অবশ্য পদক লাভের প্রায় ৯ মাস আগে, অর্থাৎ ২০১৬ সালে ২১ এপ্রিল তৎকালীন গাজীপুরের এসপি হারুন অর রশিদকে প্রত্যাহার করেছিল ইসি। গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তৃতীয় ধাপের নির্বাচনকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেয় ইসি। তবে তাকে কেন প্রত্যাহার করা হয়েছিল, তা উল্লেখ করেনি কমিশন। প্রত্যাহারের ১৫ দিন না পেরোতেই (৩ মে) এসপির প্রত্যাহার তুলে নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিএনপির দাবি, কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করায় এসপি হারুনকে প্রত্যাহার করেছিল ইসি। এ বিষয়ে ইসির সঙ্গে বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘২০১৬ সালের গাজীপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি বিশেষ দলের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে নির্বাচন কমিশন প্রত্যাহার করেছিল।’

শুধু এসপি হারুন অর রশিদ নন, খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে দলবাজ যেসব প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের সবারই প্রত্যাহার চেয়েছে বিএনপির এই প্রতিনিধিদল। আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসি। গাজীপুর সিটিতে ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন এবং খুলনা সিটিতে চার লাখ ৯৩ হাজার ৪৫৪ জন ভোটার রয়েছেন। গত নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ছিল গাজীপুরে ৩৯২টি ও খুলনায় ২২৮টি।

গাজীপুর ও খুলনা নির্বাচনকে সামনে রেখে বৈঠক শেষে ইসির কাছে একটি প্রস্তাবনা তুলে দেয় বিএনপির এই প্রতিদিধিদল। ওই প্রস্তাবনায় বলা হয়, গাজীপুর জেলার বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ইতোপূর্বে ২০১৬ সালে গাজীপুরের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় একটি বিশেষ দলের পক্ষে প্রকাশ্য অবস্থান গ্রহণের কারণে তাকে প্রত্যাহার করেছিল নির্বাচন কমিশন। তা ছাড়া গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনী এলাকায় কর্মরত হারুন অর রশিদের মতো সিভিল প্রশাসন ও পুলিশের চিহ্নিত দলবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের বদলি করতে হবে। তাদের পরিবর্তে নিরপেক্ষ পেশাদার কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে কথা বলতে বাঙালী কণ্ঠর পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলেও এসপি হারুন অর রশিদ ফোন রিসিভ করেননি।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার এক মুক্তিযোদ্ধা পরিবারে জন্ম নেন হারুন অর রশিদ। ২০১৪ সালের ২৪ আগস্ট গাজীপুরের পুলিশ সুপার হিসেবে যোগ দেন হারুন অর রশিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান থেকে স্নাতকোত্তর শেষে ২০তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগ দেন হারুন।

বিএনপির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, ‘হারুন অর রশিদের কথা উনারা নির্দিষ্টভাবে বলেছেন, কিন্তু নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। এগুলোর ব্যাপারে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কমিশন।’ তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি কমিশনকে।

হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘বিতর্কিত কর্মকর্তার সংখ্যা বা পরিসংখ্যান উনারা দেননি। নির্বাচন কমিশনের কাছে যদি প্রতীয়মান হয় কোনো কর্মকর্তা বিতর্কিত, তাহলে উনারা অনুরোধ করেছেন, তাদেরকে প্রত্যাহার করার।

Tag :
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আপডেট টাইম : ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ এপ্রিল ২০১৮