ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতে চায় না : নজরুল ইসলাম খান

অপমৃত্যুর শিকার হয়ে দেশের সব গোরস্থানেই রয়েছে বিএনপি নেতাকর্মীদের কবর বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘দলটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ আলোচনা সভার  আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের এমন কোন থানা, জেলখানা নেই যেখানে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে রাখা হয়নি। এমন কোনো হাসপাতাল নেই যেখানে দলের নেতাকর্মীরা আন্দোলনে পঙ্গুত্ব হয়ে চিকিৎসা নেননি।

নির্বাচন

কমিশনের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, অথৈব নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ রুপে ধ্বংস করে ফেলেছে।  জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতেই চায় না।

তিনি বলেন, কারণ এখন নির্বাচন মানেই হলো আগের রাতেই ভোটের বাক্স ভর্তি করা।  শাষকগোষ্ঠী স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, সব মানুষের জীবনমান এখন অনিশ্চিত।  কেউ নিশ্চিত নন কখন কি হবে?
মাদকাসক্ত অর্থনীতিকে মানুষ বানাতে বিএনপির ৩ বছর সময় লেগেছিল।  আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগ সরকারই দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ান বানিয়েছিল।

নজরুল ইসলাম বলেন, স্বাধীনতার পর দেশের প্রথম গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।  স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে এই অবৈধ সরকারের কাছ থেকে দেশকে রক্ষা করা দলটির দায়িত্ব রয়েছে।

এ সময় তিনি বিএনপির সিনিয়র-যুগ্ম-মহাসচিব রিজভীসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গোলাম সরোয়ার, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল আলম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

জনগণ এখন আর নির্বাচনের কথা শুনতে চায় না : নজরুল ইসলাম খান

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০১৬