ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। ইসরাইলের সংসদ নেসেটে সোমবারএ সংক্রান্ত একটি বিল পাস হয়। ওই বিলে এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতার বিষয়টি নেতানিয়াহুকে দেয়ার সুপারিশ করা হয়। পরে ওই বিল সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়।

বিলের পক্ষে ভোট পড়ে ৬২টি আর বিপক্ষে ভোট পড়ে ৪১টি। এর আগে যুদ্ধ ঘোষণা করত ইসরাইলের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা।

এ আইনের আওতায় নেতানিয়াহু সংসদকে পাশ কাটিয়ে শুধুমাত্র যুদ্ধমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে বড় ধরনের কোনো অভিযানের নির্দেশ দিতে পারবেন। নতুন আইনে বলা হয়েছে, চরম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও যুদ্ধমন্ত্রী সামরিক অভিযানের ঘোষণা দিতে পারবেন। এজন্য মন্ত্রিসভায় ভোটের কোনো প্রয়োজন হবে না।

ইসরাইলের বিরোধী দলের সংসদ সদস্যরা বলেছেন, নতুন আইন নেতানিয়াহুকে লাগামহীনভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়েছে। এক্ষেত্রে আগে যেসব বাধা ছিল তা উঠে গেল। সংসদ সদস্য আইয়াল বেন-রুভেন এ আইনকে মারাত্মকভাব ক্ষতিকর বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে

আপডেট টাইম : ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২ মে ২০১৮