ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

জাতীয় পার্টি অংশ নিলেই গ্রহণযোগ্য নির্বাচন হবে : এরশাদ

বাঙালী কণ্ঠ নিউজঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জাপা) এককভাবে অংশ নেবে জানিয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেই তা গ্রহণযোগ্য নির্বাচন হবে।

তিন দিনের সফরে রবিবার দুপুরে রংপুরে পৌঁছে সার্কিট হাউস প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়ন করলেও মানুষের মন জয় করতে পারেনি বলেও সাবেক এই রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘আগে ঘরে থাকলে খুন বাইরে বের হলে গুম হতো, আর এখন ঘরে থাকলে ধর্ষণ বাইরে বের হলে চাকায় পিষ্ট হয়। প্রতিনিয়ত মানুষ মরছে। মানুষের জীবনের কোনো মূল্য নেই। মেয়েরা ঘরে ধর্ষিত হচ্ছে। এসবের বিচার কেউ পাচ্ছে না।’

জাপা চেয়ারম্যান বলেন, এক সময় জাতীয় পার্টিকে বিলীন করার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু তা কেউ পারেনি। মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি টিকে আছে। জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে।জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলেই তা গ্রহণযোগ্য নির্বাচন হবে।

এদিকে, আসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করলেও নির্বাচন সুষ্ঠু হবে বলেও আশা পোষণ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

জাতীয় পার্টি অংশ নিলেই গ্রহণযোগ্য নির্বাচন হবে : এরশাদ

আপডেট টাইম : ১১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮