ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

গাছে উঠে পাখি ধরে নিচে নামল কাঁকড়া

বাঙালী কণ্ঠ নিউজঃ কোকোনাট ক্রাব বা নারিকেল কাঁকড়া বিশ্বের শক্তিশালী কাঁকড়াগুলোর একটি। সেই কোকোনাট ক্রাবই ঘটাল এক অবিশ্বাস্য ঘটনা। নারিকেল ভেঙে খাওয়ার বিশেষ দক্ষতা ও গুণ রয়েছে এই কোকোনাট ক্রাবদের। কিন্তু গাছে উঠে কাঁকড়ার পাখি শিকারের মতো আজব ঘটনা আগে শোনা যায়নি।

আশ্চর্য হলেও সত্য, কোকোনাট ক্রাবের নখর সিংহের চোয়ালের মতো শক্তিশালী। সেই শক্তিশালী নখর দিয়ে ধরে পাখিটির ডানা ভেঙে প্রথমে নিচের বালুতে ফেলে দেয়। সমুদ্র উপকূলের এই ভয়ংকর কাঁকড়া গাছে উঠে বাসায় ঘুমন্ত একটি সি-গাল পাখিকে ধরে নিচে নামিয়ে মেরে খেয়েছে। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরের প্রত্যন্ত চাগোস দ্বীপে।

পাখিটি যখন নিচে পড়ে তখন ভাঙা ডানা নিয়ে নিদারুণভাবে চিঁ চিঁ করছে। কাঁকড়াটি নিচে নেমেই পাখিটির অন্য ডানাটিও ভেঙে দেয়। অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে থাকা পাখিটিকে তখন আরো পাঁচটি কোকোনাট ক্রাব এসে ঘিরে ধরে এবং টুকরো টুকরো করে ছিঁড়ে মুহূর্তে খেয়ে ফেলে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ডারমুথ কলেজের গবেষক মার্ক লাইডার কোকোনাট ক্রাবের স্বভাব নিয়ে গবেষণা করছেন এবং এ আশ্চর্যজনক ঘটনার পর আরো গবেষণার প্রয়োজন বলে তিনি জানান। বসবাসকারী কাঁকড়ার মধ্যে এরাই সবচেয়ে বড় ও ভয়ংকর প্রজাতির। এদের ওজন চার কেজি পর্যন্ত হতে পারে। বড় হয় ১ মিটার পর্যন্ত। ছোট গাছের খোঁড়লে থাকতে এরা পছন্দ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

গাছে উঠে পাখি ধরে নিচে নামল কাঁকড়া

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মে ২০১৮