ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

প্রথমবারের মতো সিআইএ প্রধান হলেন এক নারী

বাঙালী কণ্ঠ নিউজঃ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ‌(সিআইএ) প্রথম নারী পরিচালক হিসেবে জিনা হাসপেলকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির সিনেট এ অনুমোদন দিয়েছে। বিবিসি এক প্রতিবেদনে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত হাসপেলকে গতকাল বৃহস্পতিবার সিনেটে ৫৪-৪৪ ভোটে অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, ৩৩ বছর ধরে সিআইএ’তে কাজ করা দক্ষ গোয়েন্দা হাসপেল তার পূর্বসুরী মাইক পম্পেওর স্থলাভিষিক্ত হবেন। গত মাসে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পম্পেওর নিয়োগ চূড়ান্ত হলে ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন হাসপেল। নানা সমালোচনা সত্ত্বেও সিনেটের গোয়েন্দা কমিটির কাছে ব্যাপক সম্মান পেয়েছেন হাসপেল। তাকে সমর্থন দিয়েছেন সিআইএ’র সাবেক কয়েকজন পরিচালকও।

১৯৮৫ সালে সিআইএ’তে যোগ দিয়ে সংস্থার হয়ে প্রায় ২০টি আলাদা ধরনের কাজ করেছেন তিনি। দেশের বাইরেও সংস্থার হয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তবে ৬১ বছর বয়সী জিনা হ্যাসপেল তার চাকরি জীবনের বেশির ভাগ সময়ই গোপনে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

প্রথমবারের মতো সিআইএ প্রধান হলেন এক নারী

আপডেট টাইম : ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮