ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

খালেদা জিয়া অনেক অপরাধ বলেই তাকে গ্রেফতার করেছে : নৌমন্ত্রী

বাঙালী কণ্ঠ নিউজঃ নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুঃস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী এ কথা বলেন।

শাজাহান খান আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া একদিকে যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছে, অন্যদিকে মানুষ পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের মালামাল ধ্বংস করেছে। এ সকল মামলায় তাকে জামিন নিতে হবে।’

খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে আইনগতভাবে জামিনের পর খালেদা জিয়া মুক্তি পাবেন। জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান পল্লবী হাসানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।-বাসস।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

খালেদা জিয়া অনেক অপরাধ বলেই তাকে গ্রেফতার করেছে : নৌমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮