ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

আফজাল এখন আমার বোনের নামে খুতবা দেওয়ার পরামর্শ দেয়

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের এক সমাবেশে বাংলাদেশ কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কথা বলায় লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব হারিয়েছেন। সমাবেশে আগতদের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, আপনাদের একটা কঠিন কথা বলে যাই। আমরা এক বাপের, এক মায়ের সন্তান। আমার বড় ভাই লতিফ সিদ্দিকী । তার জন্য আপনারা পল্টন ময়দানে কাফনের কাপড় নিয়ে যে সমাবেশ করেছিলেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু আপনাদের ঈমান ঠিক ছিল না। কেন সেদিন ঘর থেকে বেরিয়েছিলেন, উদ্দেশ্য কি ছিল তার মন্ত্রিত্ব খাওয়া?’

তিনি বলেন, ‘লতিফ সিদ্দিকী আল্লাহ-রসুল, হজ সম্পর্কে যে কথা বলেছেন, আপনারা কি চিন্তা করেছিলেন, লতিফ সিদ্দিকী ওই কথা আরও দশবার বললেও আওয়ামী লীগের মন্ত্রিসভা থেকে তার নাম যেত না। যদি না তিনি আমার ভাগিনা জয় সম্পর্কে কোনও কথা না বলতেন।’

লতিফ সিদ্দিকী আজ তো ওইসব কথা বলে না উল্লেখ করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী আর মানুষ লতিফ সিদ্দিকীর মধ্যে হাজার গুণ পার্থক্য। ওই কথা সেদিন আওয়ামী লীগের লতিফ সিদ্দিকী বলেছিলেন, তাকে দিয়ে বলানো হয়েছিলো।’

ইসলামিক ফাউন্ডেশনের সমালোচনা করে কাদের সিদ্দিকী আরও বলেন, ‘ইসলামিক ফাউন্ডেশন বলে এই দেশে ইসলামকে ধ্বংস করার জন্য একটা প্রতিষ্ঠান আছে। ওই ইসলামিক ফাউন্ডেশনের ডিজির নাম আফজাল। সে আজকে হয়েছে আমার বোনের (শেখ হাসিনা) ইসলামের প্রধান উপদেষ্টা। কি বলব, নমরুদ ফেরাউনও এত পাজি ছিল না যতটা ও (আফজাল) পাজি। সারাজীবন আল্লাহ-রসূলের নামে খুতবা হলো, এখন আফজাল আমার বোনের (শেখ হাসিনা) নামে খুতবা দেওয়ার পরামর্শ দেয়।’
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

আফজাল এখন আমার বোনের নামে খুতবা দেওয়ার পরামর্শ দেয়

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬