ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এবার পাওয়া গেল ধবধবে সাদা রংয়ের ‘বিরল’ প্রজাতির কাক

বাঙালী কণ্ঠ নিউজঃ কাক, তাও আবার ধবধবে সাদা! গোলাপি পা, ঠোঁট। প্রতিদিন কালো কাক দেখেই যারা ধ্যাৎতেরিকা করেন, এমন বিরল কাক দেখে তারাই এবার ভিড় জমালেন।

অন্যান্য দিনের মতো রবিবারও সকালে দোকান খুলেছিলেন ভারতের পশ্চিম মেদিনীপুরের বেলদার রামকৃষ্ণ মাইতি। নন্দ মার্কেটে দোকানের বাইরে একটি নারকেল গাছের নীচে হঠাৎই চোখ যায় তার। সাদা রংয়ের একটি পাখিকে দেখেই কৌতূহলী হয়ে এগিয়ে যান রামকৃষ্ণ।

সাদা রঙের পাখিটি যে বাচ্চা, তা দেখেই বুঝতে পেরেছিলেন ওই ব্যবসায়ী। সম্ভবত নারকেল গাছের মাথায় থাকা বাসা থেকেই পড়ে গিয়েছে সে। কিন্তু গঠন যে অবিকল কাকের মতোই! কিন্তু গায়ের রং ধবধবে সাদা।

দেরি না করে সেই কাককেই দোকানে তুলে আনেন রামকৃষ্ণ। পরম যত্নে খেতে দেন পানি-বিস্কুট। খবর দেন বন দপ্তরে। ততক্ষণে সাদা কাক ধরা পড়ার খবর লোকমুখে ছড়িয়ে পড়েছে। ভিড় জমতে শুরু করে তার দোকানে। কাক নিয়ে হই হট্টগোলে তখন দোকানে ব্যবসা লাটে উঠেছে।

কাক দেখার ভিড় ক্রমশ বাড়তেই থাকে। কেউ মোবাইলে ছবি তুলছে, কেউ আবার টুক করে তুলে ফেলেছেন সেলফি! অনেকে আবার দেরি না করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ফেলেছেন বিরল সাদা কাকের ছবি।

কিছুক্ষণের মধ্যেই বন দপ্তরের বেলদা অফিস থেকে একটি দল এসে পাখিটিকে উদ্ধার করে। বন দপ্তরের কর্মীরাও জানান, সেটি সাদা কাকই।

পাখি বিশেষজ্ঞ শুভঙ্কর পাত্র জানান, পালকে পিগমেন্টের অভাবেই কাকটির পালকের রং সাদা হয়েছে। এদের শরীরে অনেক সময়ে সাদা পালকের সঙ্গে কালো পালকও দেখা যায়। এক্ষেত্রে অবশ্য কাকের পুরো শরীরই সাদা। ঠিক যেভাবে সাদা বাঘ দেখা যায়। আর পাঁচটা কাকের সঙ্গে এরাও দল বেঁধে থাকতে পারে। বাঁচেও অন্যান্য কাকের মতোই।

বন দফতর এসে সাদা কাক উদ্ধার করে নিয়ে যাওয়ার পরেও অবশ্য বেলদা বাজারে কয়েকজনের মধ্যে একটা আলোচনাই ঘুরে ফিরে আসছিল। এমন সুদর্শন সাদা কাকও কি কর্কশ সুরেই কা কা-ই ডাকবে?

Tag :
আপলোডকারীর তথ্য

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এবার পাওয়া গেল ধবধবে সাদা রংয়ের ‘বিরল’ প্রজাতির কাক

আপডেট টাইম : ০৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮