ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

পোষা পাখির গায়ের পোকা দূর করতে কীভাবে যত্নআত্তি

বাঙালী কণ্ঠ নিউজঃ যদিও ব্যাপরটা উচিৎ নয়, তারপরেও অনেকে মুক্ত পাখিকে খাঁচায় বন্দি করে পুষতে পছন্দ করেন। পাখির শরীরে এক ধরনের পোকা হয়, এটা পাখি ছাড়াও পরিবারের সবার জন্যই ক্ষতিকর। বিশেষ করে শিশুদের জন্য। পাখির শরীরে পোকার আক্রমণ হলে বিচলিত না হয়ে ঘরোয়া পদ্ধতিতেই তা থেকে মুক্তি পেতে পারবেন। আসুন তাহলে আজ আমরা জেনে নেই আপনার পোষা পাখির গায়ের পোকা দূর করতে কীভাবে যত্নআত্তি করবেন।

পাখি খাঁচা থেকে সরিয়ে খাঁচাটি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর নিমপাতা সিদ্ধ পানি দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে। প্রতি মাসে কমপক্ষে একবার এভাবে পাখির খাঁচার যত্ন করতে হবে। প্রতিদিন খাঁচার ট্রে, খাবারের বাটি, পানির পাত্র ভালোভাবে পরিষ্কার করতে হবে।

পাখিদের নিমপাতা সেদ্ধ করা পানিতে গোসল করতে দিন। গ্রীষ্মকালে গোসলের জন্য পানির পাত্র দিতে হবে ১/২ দিন পরপর এবং শীতকালে সপ্তাহে ২ বার। গোসলের পাত্রটি অবশ্যই পাখির দেহের আকারের সাথে সামঞ্জস্য পূর্ণ হতে হবে, বেশি বড়ও না কিংবা ছোটও না। গোসলের পানি সকাল ১০-১১টার মধ্যে খাঁচায় রাখতে হবে এবং ২ ঘণ্টা পরে খাঁচা থেকে বের করে ফেলতে হবে।

যদিও পাখির উপর পানি স্প্রে করে গোসল করানো যায়। কিন্তু, পানির পাত্রে গোসল করানোই উত্তম। কারণ, এতে করে তারা নিজের ইচ্ছা এবং প্রয়োজন মতন গোসল সেরে নিতে পারে।

পোকা দূর করতে নিমের দ্রবণ দিয়ে টানা ৭-১০ দিন গোসল করাবেন। গোসলের পর অবশ্যই কিছুক্ষণ রোদে রাখবেন শরীর না শুকানো পর্যন্ত।

পাখির খাঁচায় বসার লাঠি (perch) পরিবর্তন করে তাজা নিমের ডাল ব্যবহার করতে হবে। নিমের ডালের পার্চ জীবাণুনাশক/পোকানাশক হিসেবে কাজ করে। পাখির চামড়া, পালক ও ঠোট সুস্থ রাখে, পাখির বসতে সুবিধা হয়, ঠাণ্ডায়/শীতকালে পাখির শরীর গরম রাখে, ব্রিডিংয়ের সময় মেটিং সফল হতে ও ডিম ফার্টাইল হতে সাহায্য করে।

নিমের দ্রবণ তৈরির নিয়ম:

১০টি নিম পাতা ভালো করে ধুয়ে ১ লিটার পরিমাণ ফুটন্ত গরম পানিতে ছেড়ে দিন। এরপরে পাত্রটি ঢাকনি দিয়ে ঢেকে ১৫-২০ মিনিট ধরে হালকা আঁচে সিদ্ধ করুন। পানির রঙ হালকা সবুজাভ বাদামী হলে পাত্রটি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢাকা অবস্থায় ঠাণ্ডা হতে দিন। পাখিকে গোসলের জন্য এই পানিটা গোসলের পাত্রে অথবা পাখির গায়ে স্প্রে করে  দিতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পোষা পাখির গায়ের পোকা দূর করতে কীভাবে যত্নআত্তি

আপডেট টাইম : ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮