ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

এমপিও ভুক্তির দাবিতে ফের আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্তির দাবিতে রবিবার (১০ জুন) থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯ টা থেকে কর্মসূচি পালন করবে ‘শিক্ষক-কর্মচারী ফেডারেশন’।

সংগঠনের সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা শনিবার রাতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের ২৬-৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন জাতীয় প্রেসক্লাবের সামনে খোলা আকাশের নিচে দিবারাত্রি অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা-কর্মচারীরা। এরপর একই জায়গায় গত ৩১ ডিসেম্বর থেকে দাবি আদায়ে আমরণ অনশন করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর ৫ জানুয়ারি আমরণ অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছিল। প্রধানমন্ত্রীর এমন প্রতিশ্রুতি থাকার পরও ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও প্রস্তাব নেই। এ কারণে রবিবার থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে।

বিনয় কুমার সাহা বলেন, ‘এতে প্রায় তিন থেকে হাজার শিক্ষক-কর্মচারী উপস্থিত হবেন। এমপিওভুক্তিকরণ দাবির সুনির্দিষ্ট বাস্তবায়ন ছাড়া আমরা আন্দোলন ছেড়ে বাড়ি ফিরবো না।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

এমপিও ভুক্তির দাবিতে ফের আন্দোলনে নামছেন শিক্ষক-কর্মচারীরা

আপডেট টাইম : ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮