ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই : আইজিপি

আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই মন্তব্য করে আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জীবন বাজি রেখে কাজ করতে বাংলাদেশ পুলিশ অঙ্গিকারাবদ্ধ।
আজ মঙ্গলবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
ডিএমপি’র পক্ষ থেকে গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলা মোকাবেলাকালে নিহত চার পুলিশ সদস্যের পরিবারবর্গকে ১ কোটি ৬ লাখ টাকা এবং গুলশান হামলায় আহত তিন পুলিশ সদস্যকে ৪ লাখ টাকাসহ মোট ১ কোটি ১০ লাখ টাকা প্রদান করা হয়।
এ ছাড়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে নিহতদের ১৬ লাখ টাকা এবং আহত পুলিশ সদস্যদের ২ লাখ টাকাসহ মোট ১৮ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
আইজিপি নিহত ও আহতদের পরিবারবর্গের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাস মোকাবিলাকালে নিহত পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে পুলিশ প্রধান বলেন, নিহত ৪ চার পুলিশ সদস্য জননিরাপত্তা বিধানে তাদের জীবন উৎসর্গ করে আমাদের ঋণী করে গেছেন। বাংলাদেশ পুলিশ চিরদিন শ্রদ্ধার সাথে তাদের অবদানের কথা স্বীকার করবে।
নিহতদের পরিবারবর্গকে সান্তনা দিয়ে আইজিপি বলেন, আমরা নিহত পুলিশ সদস্যদের পরিবারের পাশে থাকবো। আপনাদের যে কোন সমস্যা আমাদের জানাবেন। আমরা আপনাদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে সচেষ্ট থাকবো। আইজিপি এ ধরনের মহতি উদ্যোগ গ্রহণের জন্য ডিএমপি কমিশনার এবং পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আইজিপি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের মধ্যে নিরাপত্তাবোধ থাকতে হবে। নিজের নিরাপত্তা বিধান করে দায়িত্ব পালনের জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

আমরা সবাই মিলে এ দেশটাকে নিরাপদ রাখতে চাই : আইজিপি

আপডেট টাইম : ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০১৬