ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতিতে পরিণত করতে চায় সরকার : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সমাজে শান্তিশৃঙ্খলা রক্ষায় ইমাম সমাজ সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করছেন: জাতীয় ইমাম সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রেপ্তার করতে চায় পুলিশ এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয় ১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ

রূপনগরে জঙ্গি আস্তানায় ব্যাপক গোলাগুলি, জেএমবির মেজর মুরাদ নিহত

রাজধানীর মিরপুরের রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের সঙ্গে জঙ্গিদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় অভিযানে যায় পুলিশ।  এসময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।  পুলিশও তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন নব্য জেএমবির প্রশিক্ষক মেজর জুলহাস ওরফে মুরাদ।  এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপকমিকশনার

মোহাম্মদ ছানোয়ার হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, মেজর মুরাদ ছিলেন নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সেকেন্ড-ইন কমান্ড।  এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রূপনগরের দিয়াবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।  শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাসাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট, সোয়াত, ডিবি পুলিশ ও রূপনগর থানা পুলিশের অন্তত ২’শ সদস্য ঘিরে রেখেছে।

এ ব্যাপারে ঢাকা মেট্রাপলিটন পুলেশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাতে ওই বাসাতে পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা গুলি করে।  এরপর দুই পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে।  তাদের মধ্যে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে নেয়া হয়েছে।

রূপনগর থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় অভিযানে যায় পুলিশ।  এসময় জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও তাদের লক্ষ্য গুলি ছোড়ে।  এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

নজিরবিহীন শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসায় ভারতীয় গণমাধ্যম

রূপনগরে জঙ্গি আস্তানায় ব্যাপক গোলাগুলি, জেএমবির মেজর মুরাদ নিহত

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬