ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকেছে মন্ত্রণালয়

বাঙালী কণ্ঠ নিউজঃ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রেক্ষাপটে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এক ‘মতবিনিময়’ সভায় আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কাল বুধবার বিকাল ৩টায় এই মতবিনিময় সভা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এর আগে গত ৫ অাগস্ট ঢাকা মহানগরীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষাপ্রধানদের নিয়ে সভা করে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন তিনি।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানী অচল করে টানা বিক্ষোভ দেখায় শিক্ষার্থীরা। এই আন্দোলনের নবম দিন সোমবার রাজধানীতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডেকেছে মন্ত্রণালয়

আপডেট টাইম : ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮