ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ঈদ ভ্রমণ তালিকায় রাখতে পারেন এই হোটেলগুলো

বাঙালী কণ্ঠ নিউজঃ বেড়াতে ভালবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। তবে বেড়াতে গিয়ে মনের মতো হোটেল সকলের জোটে না। কিন্তু এই মন ভোলানো হোটেলগুলোর খবর যদি আপনি জানেন, তা হলে ঈদে বেড়ানোয় আপনার থাকা-খাওয়ার চিন্তার নিশ্চিন্ত সমাধান হয়ে উঠতে পারে এগুলোর কোনো একটা। জেনে নিন এদের বৈশিষ্ট্য আর খরচ।

গোকর্ণকর্ণাটক: একটু যদি অ্যাডভেঞ্চারাস হন, তা হলে এই হোটেল আপনার মনে দাগ কাটবেই। সমুদ্রের তীরে খোলা আকাশের নীচে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা রয়েছে এখানে। নানা বিনোদনমূলক পরিষেবা— স্পিডবোট, ক্যানোইং, হাইকিংয়ের সুযোগ পাবেন এখানে। খরচও একেবারে পকেটসই। দু’জনের খরচ দিনপ্রতি ১৮০০ টাকা (প্রাতঃরাশ-সহ)।

দ্য কর্নার কোর্টইয়ার্ডবালিগঞ্জ: কলকাতার বুকেই এমন অদ্ভুত সুন্দর হোটেল আছে তা কে জানত! শরৎ বসু রোডে শতাধিক বছরের পুরনো একটি বাড়ির ভিতরের ভোল বদলে তাকে দেওয়া হয়েছে নতুন রূপ। পুরনো ও হাল ফ্যাশনের নানা নকশার মেলবন্ধন, সঙ্গে বড় বড় মূর্তি একে দিয়েছে অনন্য রূপ। দু’জনের খরচ দিনপ্রতি ৪২০০ টাকা

নীলয়া হার্মিটেজগোয়া: গোয়ার বিলাসিতা, আরাম ও নান্দনিক সৌন্দর্যের মিলমিশ পাবেন এই হোটেলে। এর অন্যতম আকর্ষণ এর সুইমিং পুল। হোটেলের প্রতিটি ঘর, বারান্দা ও খোলা জায়গাতেও পাবেন গথিক রুচির পরিচয়। গোয়ায় ছুটি কাটানোর মজা দ্বিগুণ হয়ে যেতে পারে এই হোটেলে থাকলে। দু’জনের খরচ দিনপ্রতি ১৫,৫০০ টাকা

H2O (এইচটুও)চম্বা: প্রকৃতি ভালবাসেন? তা হলে চম্বা আপনার বেড়ানোর জায়গা কেন নয়? হিমাচলের এই গ্রামে গেলে H2O হোক আপনার ঠিকানা। পাহাড়ি গ্রাম, দক্ষ হোটেল কর্মী, অসাধারণ কুক, সঙ্গে ধোপদুরস্ত ঘর আপনাকে আনন্দ দেবে। বারান্দায় বসে মেঘ ছুঁয়ে থাকুন যত খুশি! দু’জনের খরচ দিনপ্রতি ১৮০০ টাকা (প্রাতঃরাশ-সহ)।

ওয়াইল্ডফ্লাওয়ার হলশিমলা: সপরিবার শিমলা গেলে এই হোটেল আপনার জন্য আদর্শ। সিমলা থেকে ১৩ কিমি দূরত্বের এই হোটেল পাবেন পাঁচ তারা পরিষেবা। সবচেয়ে আকর্ষণ এর সুইমিং পুলটি। পাহাড়ি সৌন্দর্য, আবহাওয়া অনুসারে গরম ঘর আর গভীর সুইমিং পুলটি আপনার বেড়ানোকে করে তুলবে আনন্দের! খরচ ২৬,০০০ টাকা (দিন প্রতি)

জুয়েল প্যালেসযোধপুর: ইতিহাস ও স্থাপত্য এখানে হাত ধরাধরি করে আছে। রাজস্থানের রাজকীয় দুর্গের আদলে তৈরি হোটেলের ঘরগুলি। এই হোটেলের সবচেয়ে বড় আকর্ষণ এর ছাদ। ছাদের উপর বসে সপরিবার আহারাদি সারতে পারেন, সঙ্গে পাবেন গোটা শহরের বিস্তৃত ছবি। এত বিলাসিতার দামও পকেটসই। দু’জনের খরচ দিনপ্রতি ১৮০০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ঈদ ভ্রমণ তালিকায় রাখতে পারেন এই হোটেলগুলো

আপডেট টাইম : ০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অগাস্ট ২০১৮