ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ

বাঙালী কণ্ঠ নিউজঃ চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ১৮ নভেম্বর পরীক্ষা শুরু হবে । শেষ হবে ২৬ নভেম্বর। প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুটিন থেকে জানা গেছে, ১৮ নভেম্বর ইংরেজি, ১৯ নভেম্বর বাংলা, ২০ নভেম্বর পিইসি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞান, ২২ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য আরবি, ২৫ নভেম্বর গণিত, ২৬ নভেম্বর পিইসি পরীক্ষার্থীদের জন্য ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ইবতেদায়ি পরীক্ষার্থীদের জন্য ‘কুরআন মাজিদ ও তাজবিদ’ এবং ‘আকাইদ ও ফিকহ’ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ৩০ মিনিট বেশি সময় বরাদ্দ রাখা হয়েছে।

এ ছাড়া অন্যান্য বছরে বেলা ১১টায় পরীক্ষা শুরু হলেও এবার প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। আগে পরীক্ষার্থীদের খাতা অন্য উপজেলায় মূল্যায়ন করা হতো। কিন্তু এবার থেকে প্রত্যেকটি খাতা নিজ উপজেলায় মূল্যায়ন করা হবে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ

আপডেট টাইম : ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮