ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ঢাবিতে হাতে আঁকা বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাতে আঁকা বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি উন্মুক্ত করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী সংসদ এ প্রতিকৃতি এঁকেছে।

প্রতিকৃতিটি লম্বায় ৪৩ ফুট এবং প্রস্থে ৩৪ ফুট। প্রতিকৃতিটির পাশে লেখা রয়েছে ‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।’

দেড়শ শিল্পীর সার্বিক তত্ত্বাবধায়নে ৩০ জন শিল্পীর রঙতুলির ছোঁয়ায় অঙ্কিত হয়েছে এ প্রতিকৃতি। শিল্পীরা ১৫ দিন ধরে নিরলস পরিশ্রমের মধ্যদিয়ে এ বিশাল কর্মযজ্ঞটি সম্পাদন করেছেন। এটি শুধু আকারে বড় নয় এটি সর্ববৃহৎও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মঙ্গলবার বিকাল ৪টার পর থেকেই দৃশ্যমান হয়ে যায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি। যার উদ্বোধন করেন বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, শিল্পী হাশেম খান, শাহাবুদ্দিন আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।

চারুশিল্পী সংসদের সভাপতি অধ্যাপক জামাল আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

ঢাবিতে হাতে আঁকা বঙ্গবন্ধুর ৪৩ ফুট উচ্চতার প্রতিকৃতি

আপডেট টাইম : ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮