ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ইবিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

বাঙালী কণ্ঠ নিউজঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মেধা তালিকা থেকে ২ হাজার ২৭৫ জন এবং কোটা থেকে ১৬১জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্র জানায়, এ বছর ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে। যেখানে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত বিভাগগুলো ‘এ’ ইউনিটে, মানবিক ও সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত বিভাগগুলো ‘বি’ ইউনিটে, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত বিভাগগুলো ‘সি’ ইউনিটে এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভূক্ত বিভাগগুলো ‘ডি’ ইউনিটে অন্তর্ভুক্ত থাকছে।
এদিকে, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ শিক্ষাবর্ষ থেকে ১২০ নম্বরের ভর্তি পরীক্ষায় এমসিকিউ থাকবে ৬০ নম্বর, লিখিত ২০ নম্বর এবং এসএসসি-এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে (২০+২০) ৪০ নম্বর।
সূত্র জানায়, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে। খবর- বাসস।
Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

ইবিতে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ১০ সেপ্টেম্বর

আপডেট টাইম : ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮