ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সরকারি প্রাথমিকে ক্রীড়া ও সঙ্গীত বিষয়ে ৫১০৬ শিক্ষক নিয়োগ পাবে

বাঙালী কণ্ঠ নিউজঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পে (পিইডিপি) এ বিষয়ে প্রস্তাবনার আলোকে সারাদেশে মোট ৫ হাজার ১০৬ জন শিক্ষক নেয়া হবে। শিক্ষার্থীদের ক্লাসকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি স্কুলে ক্রীড়া ও সংগীত বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ক্রীড়া শারীরিক শক্তি ও সামর্থ্য বাড়াতে সহায়ক আর সঙ্গীত মানসিক উন্নয়ন, উন্নত রুচি ও আবেগ তৈরিতে ভূমিকা রাখে। একজন আদর্শ মানুষ তৈরিতে এই দুইয়ের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য পূরণে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব শিক্ষকদের পিইডিপি-৪ এর আওতায় নিয়োগ দেয়া হলেও প্রকল্প শেষে তাদের রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হবে।

জানা গেছে, সারাদেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে। তার মধ্যে ক্রীড়া বিষয়ে ২ হাজার ৫৩ জন এবং সঙ্গীত বিষয়ে ২ হাজার ৫৩ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। এসব শিক্ষকরা সপ্তাহে ছয় দিনে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করাবেন। আগামী দুই মাসের মধ্যে এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী বছরের শুরুতে এসব শিক্ষকদের নিয়োগ দেয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিককে বলেন, ‘ছোট থেকে শিশুদের মধ্যে তার অন্তর্জগতে মানবিক মূল্যবোধ তৈরি করতে হবে। আজকের যে সামাজিক অবক্ষয়, মাদকের ব্যাপক ছড়াছড়ি সেখান থেকে মুক্তি পেতে হলে শরীর ও মনের সুস্থতা অপরিহার্য। সেটিকে গুরুত্ব দিয়ে ক্রীড়া ও সঙ্গীত বিষয়ে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে সঙ্গীত ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে, সেটি সম্ভব না হওয়ায় আমরা ১০টি বিদ্যালয়ের জন্য একজন করে শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। তারা সপ্তাহে রুটিন করে পার্শ্ববর্তী বিদ্যালয়ে গিয়ে ক্লাস নেবেন। প্রয়োজনে সেই বিদ্যালয়ের একজন শিক্ষককে প্রশিক্ষণ দিয়ে অভিজ্ঞ করে তুলতে পারবেন। তার অনুপস্থিতিতে সেই শিক্ষক দায়িত্ব পালন করতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আগামী দুই মাসের মধ্যে সঙ্গীত ও ক্রীড়া বিষয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী বছর জানুয়ারি থেকে এসব বিষয়ে ক্লাস শুরু করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

সরকারি প্রাথমিকে ক্রীড়া ও সঙ্গীত বিষয়ে ৫১০৬ শিক্ষক নিয়োগ পাবে

আপডেট টাইম : ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮