ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরের পাশের মানুষ যদি এমন রাক্ষস হয়ে ওঠে, তবে আমরা বিশ্বাস করব কাকে জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী

ঢাবি ‘খ’ ইউনিটের পাসের হার ১৪%

বাঙালী কণ্ঠ নিউজঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ১৪ শতাংশ পাস করেছে। এবার পরীক্ষায় অংশ নেয় ৩৩ হাজার ৮৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এরমধ্যে পাস করে ৪ হাজার ৭৪৭ জন। ‘খ’ ইউনিটের অধীনে আসন রয়েছে ২ হাজার ৩৭৮টি। অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ১৫০ জন।

মঙ্গলবার (২৫সেপ্টেম্বর) বেলা ১টায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd জানা যাবে। এছাড়া DU KHA লিখে রোল নম্বর লিখে 16321 নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।

পাসকৃত শিক্ষার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর বিকাল ৩.০০টা থেকে ১০ অক্টোবর বিকাল ৩.০০টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে পছন্দ তালিকা পূরণ করতে পারবে। কোটায় আবেদনকারী উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ২৬ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবর তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।

ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ০৪ অক্টোবরের মধ্যে কলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে। ‘খ’ -ইউনিটের বিষয় মনোনয়ন এর সাক্ষাতকার আগামী ২১ অক্টোবর থেকে শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

ঘরের পাশের মানুষ যদি এমন রাক্ষস হয়ে ওঠে, তবে আমরা বিশ্বাস করব কাকে

ঢাবি ‘খ’ ইউনিটের পাসের হার ১৪%

আপডেট টাইম : ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮