ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালালের মাজারের দানবাক্স সিলগালা, পাহারা বসালো প্রশাসন ঘরের পাশের মানুষ যদি এমন রাক্ষস হয়ে ওঠে, তবে আমরা বিশ্বাস করব কাকে জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তিযুদ্ধমন্ত্রী সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন প্রস্তাবিত বাজেট স্বনির্ভর রাষ্ট্র গঠনের পথ সুগম করবে : আইনমন্ত্রী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা, শোধ নেওয়ার অঙ্গীকার রাশিয়ার দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

শাবিতে সিইই ফেস্টিভ্যালের উদ্বোধন

বাঙালী কণ্ঠ নিউজঃ শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল এন্ড এনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) ফেস্টিভ্যাল ‘এক্সিড ২০১৮’র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।

সিইই বিভাগের আয়োজনে এ ফেস্টিভ্যালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন।

উদ্বোধন শেষে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে আগত সকল অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেহেদি আহমেদ আনসারী এবং শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, টেকসই উন্নয়নের সাথে এ বিশ্ববিদ্যালয়ের নাম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অনেক দেশ টেকসই উন্নয়নের জন্য ১৭ থেকে ৬৯টি গোল নিয়ে এগোচ্ছে। এর মধ্যে অধিকাংশই গোল সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত। এছাড়া এ ধরনের ফেস্টভ্যালে আদান-প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব।’

দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে- ট্রাস চ্যালেঞ্জ, মেকানিক্স অলিম্পিয়াড, অটোক্যাড ড্রয়িং, পোস্টার প্রেজেন্টেশন, সাধারণ জ্ঞান কুইজ, ব্র্যান্ডিং কম্পিটিশন ও এক্সিড ম্যানিফেস্টেশন টেকনিক্যাল সেমিনার, সমাপনী অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহজালালের মাজারের দানবাক্স সিলগালা, পাহারা বসালো প্রশাসন

শাবিতে সিইই ফেস্টিভ্যালের উদ্বোধন

আপডেট টাইম : ১১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮