ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস

জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়াতে আগামী রোববার (২ অক্টোবর) দেশব্যাপী  উদযাপন করা হবে ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’।

এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির অংশ হিসেবে ২ অক্টোবর সকাল ৮ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন সংলগ্ন সড়ক থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হবে। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নেতৃত্বে এতে শিল্প ও কৃষি মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্প-কারখানার মালিক, শ্রমিক ও কর্মচারিরা অংশ নেবেন।

এছাড়া, সকাল ১০ টায় রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে ‘টেকসই প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা অপরিহার্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনার আয়োজন করেছে ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। এছাড়া, দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন টকশো সম্প্রচার করবে। জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে।

পাশাপাশি মোবাইল ফোন অপারেটররা ক্ষুদে বার্তা ও ভয়েস মেইল প্রেরণ করে উৎপাদনশীলতা বিষয়ে জনগণকে সচেতন করবে।

দিবসটি উপলক্ষে ইতোমধ্যে এনপিও প্রচার সামগ্রী, বুকলেট, বর্ণিল স্যুভেনির ও পোস্টার প্রকাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস

আপডেট টাইম : ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬