ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

যেখানে সন্ধ্যা হলেই জোনাক জ্বলে

বাঙালী কণ্ঠ নিউজঃ আদিবাসী অধ্যুষিত একটি গ্রাম। নাম পুরুষওয়াদি। এখানে গেলেই দেখা মিলবে হাজার হাজার জোনাকি। সন্ধ্যা হলেই দলবেঁধে উড়ে আসে এগুলো। মিটি মিটি আলোয় রঙিন করে তোলে চারপাশ। প্রকৃতির কোলে দু’টি দিন কাটানোর সুযোগ-সুবিধা রয়েছে এখানে।

চিন্তার কোনো কারণ নেই, এখনো হাতে আছে অনেক সময়। পরিকল্পনা করে ফেলুন আগামী বছরের জুন মাসের জন্য। ভারতের বাণিজ্য নগরী মুম্বাই থেকে মাত্র ৪ ঘণ্টা দূরত্বেই পাবেন এই স্বপ্নপুরী। মুম্বাই বা পুণে থেকে নাসিক যাওয়ার পথেই পাবেন আদিবাসী এ গ্রাম। মহারাষ্ট্রের আকোল জেলার দু’টি নদী, কুরকুন্ডি ও মুলার মাঝে রয়েছে সবুজে ঢাকা এই জোনাকি গ্রাম।

light-in

আনন্দের খবর হচ্ছে- একটি স্বেচ্ছাসেবী সংস্থা এখানে ইকো-ট্যুরিজিম গড়ে তোলার চেষ্টা করছে। বসবাস, স্থানীয় খাবার, প্রকৃতির মাঝে সময় কাটানোর সুযোগ-সুবিধা দেবে সংস্থাটি। শুধু তা-ই নয়, পুরুষওয়াদি গ্রামের জনপ্রিয়তা কিন্তু অন্য কারণে। সেখানে বর্ষার শুরু অর্থাৎ জুন মাস থেকে সন্ধ্যা হলেই জ্বলে ওঠে হাজার হাজার জোনাকি। এ সময়ে প্রায় ২ হাজার প্রজাতির জোনাকি পাওয়া যায় সেখানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

যেখানে সন্ধ্যা হলেই জোনাক জ্বলে

আপডেট টাইম : ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮