ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

ভোট দেয় শয়তানরা : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব।  কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করছে আমার ভোট আমি দেব, জনগণের ভোটও আমি দেব।

তিনি বলেন, এটা যেন মামার বাড়ি আবদার।  যেভাবে ভোটারের ভোটাধিকার নিয়ে গেছে তাতে ভোটাররা ভোট দিতে পারে না, ভোট দেয় শয়তানরা। সেই শয়তানের হাত ভেঙে দিয়ে তাদের ভোট তারা দেবে, আমাদের ভোট আমরা দেব।

শনিবার বিকেলে জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগের হাতে দেশ আজ শান্তিতে নেই।

এদেশে মা-বোনের ইজ্জত নেই।  শিশুরা পর্যন্ত নিরাপদ নেই।  কুমিল্লা তনু হত্যার দেড় মাস পেরিয়েগলেও তার কোনো কুলকিনারা হয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগের হাতে টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ খুন হয়েছে।  যে খুনের দায়ে টাঙ্গাইলের খান পরিবার আজ খানখান হয়ে গেছে।

কাদের সিদ্দিকী বলেন, ‌’৭৫ এ বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ না করলে আজকে যারা জিলিকপাড়ে আওয়ামী লীগ তারা তো মাটির নিচে থাকতো।  এত জিলিক পাড়ো ক্যান।  বঙ্গবন্ধু মারা যাবার পর কি অবস্থা ছিল?  কাল শেখ হাসিনা ক্ষমতায় থেকে চলে গেলে তোমাদের মতো আওয়ামী লীগ পুংলি নদীতেও খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, বিদ্যুতের হাহাকারে দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে।  আকাশের বিদ্যুৎ চমকানি গোনা যায়।  কিন্ত কতবার বিদ্যুৎ যায় আসে সেটা গোনা যায় না।  সারাদিন বিদ্যুৎ থাকে না আবার বিল আসার সময় এক হাজার টাকার বিল আসে ৬ হাজার টাকা।

কাদের সিদ্দিকী বলেন, এ সমস্ত বেলকিবাজি বন্ধ করুন।  আগামী ৭ দিনের মধ্যে কালিহাতীসহ সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা ঠিক করতে হবে।  তা নাহলে বিদ্যুতের জন্যই আন্দোলন গড়ে তুলতে হবে।

কৃষক শ্রমিক জনতালীগের নেতা আব্দুল বাছেদ তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম ও কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হাসমত আলী নেতা প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

ভোট দেয় শয়তানরা : কাদের সিদ্দিকী

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬