ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

খালেদার সঙ্গে জোটের ৫ নেতার রহস্যজনক বৈঠক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আমন্ত্রণে’ খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ২০ দলীয় জোটের পাঁচ শরিক দলের শীর্ষ কয়েকজন নেতা। দৃশ্যত জোটনেতারা বিএনপি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন, এমন বলা হলেও জোটের শরিকরা বলছেন, পুরো বিষয়টিই ছিল রহস্যজনক। রাজধানীর গুলশানে খালেদা জিয়ার সঙ্গে  পাঁচ নেতার বৈঠক ।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি  বলেন, ‘‘গত শুক্রবার নির্বাচন কমিশন গঠনে বিএনপি প্রধান প্রস্তাব দিয়েছেন। আমরা বিষয়টিকেই ইতিবাচক হিসেবেই দেখেছি। বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য এই প্রস্তাব শুভ। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি।’’

হঠাৎ করেই ২০ দলীয় জোটের পাঁচ নেতার সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের বিষয়টি নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে রহস্যের জাল। কেউ কেউ খুঁজেছেন আসন বন্টনের গন্ধও। ফলে সাক্ষাৎ করতে যাওয়া নেতারা হয়েছেন বিব্রত। তারা পরস্পরের সঙ্গে মতবিনিময়ে বিষয়টি নিয়ে বিরূপ মনোভাবে আক্রান্ত হয়েছেন।

রাত সাড়ে নয়টার কিছু পরে খালেদা জিয়ার সঙ্গে জোটনেতাদের বৈঠক শুরু হয়। এতে জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া শরিক একটি দলের প্রবীণ নেতা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরই ফোন করে তাদের আসতে বলেছেন। তবে তারা জানতেন না যে, কেবল পাঁচ জনকেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য ডাকা হয়েছে।

জোটের আরেক শীর্ষ নেতা জানান, আমরা তো ভয় পেয়ে গেছি যে, জোট ভাঙছে কিনা । কারণ, প্রধান ছাড়া বাকি চারটি দলই জামায়াতবিরোধী হিসেবে জোটে পরিচিত। এখন জোটের বৈঠকে এ নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে কে উত্তর দেবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

খালেদার সঙ্গে জোটের ৫ নেতার রহস্যজনক বৈঠক

আপডেট টাইম : ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬