ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

মায়ের অস্বীকৃতি, শাশুড়ির কিডনিতে বাঁচলো বউয়ের জীবন

বাঙালী কণ্ঠ নিউজঃ বর্তমান যুগে যেখানে বউ-শাশুড়ি সম্পর্ক নিয়ে দিকে দিকে নেতিবাচক খবর প্রতিনিয়ত শোনা যায় এমনকি টিভি সিরিয়াল গুলোতেও দেখানো হয়; সেখানে গৃহবধূকে একটি কিডনি দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন ৬৫ বছর বয়স্ক একজন শাশুড়ি। ভারতের পশ্চিম দিল্লিতে সম্প্রতি ঘটেছে এমন ঘটনা।

পশ্চিম দিল্লির উত্তম নগরে বসবাসকারী ৩৬ বছর বয়সী একজন গৃহবধূ কবিতা। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। ডাক্তারের ভাষ্যমতে, একটি কিডনি হলেই তিনি বেঁচে যান। কবিতার মা নিজের মেয়েকে নিজের একটা কিডনি দেবেন বলে হাসপাতালে ভর্তি করা হয় কবিতাকে। সে মতে, সব প্রস্তুতিও প্রায় চূড়ান্ত। কিন্তু আচমকা বেঁকে বসলেন কবিতার মা। মেয়েকে বাঁচাতে তার একটি কিডনি দিতে রাজি হলেন না। অবিশ্বাস্য হলেও এগিয়ে এলেন শাশুড়ি!

কবিতার কিডনি স্থাপনের জন্য অস্ত্রোপচার করা হয়, বিএলকে সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানকার নেফ্রোলজি বিভাগের প্রধান সুনীল প্রকাশ জানান, এটা কোনও সিনেমার স্টোরি নয়, এটা একেবারেই বাস্তব। এমন ঘটনা বাস্তব জীবনে সত্যিই খুব বিরল। ৬৫ বছর বয়সী শাশুড়ি, বিমলার কিডনিতেই নতুন জীবন পেল কবিতা।

প্রকাশ আরও জানান, সফল অস্ত্রোপচারের পর কবিতা এবং বিমলা দুজনেই এখন সুস্থ আছেন। বিমলা এবং কবিতার এই ঘটনা বউ-শাশুড়ি সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

মায়ের অস্বীকৃতি, শাশুড়ির কিডনিতে বাঁচলো বউয়ের জীবন

আপডেট টাইম : ০৫:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯