ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী শেষ হলো জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন তায়েফের বুকে যে মসজিদ মুসলিমদের জন্য এক টুকরো সান্ত্বনা পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত শিগগিরই ১০ হাজার পুলিশ নিয়োগ অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র বাংলাদেশি সমর্থকদের স্কালোনির ধন্যবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান ‘মত পার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়’ শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে আইফার্মারের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ প্রধানমন্ত্রীর

৭০০ বছরের গাছকে স্যালাইন দিয়ে বাঁচানো হচ্ছে

বাঙালী কণ্ঠ নিউজঃ মানুষকে বাঁচাতে প্রয়োজন পড়ে স্যালাইন। তাই বলে গাছকেও সেই পদ্ধতিতে সুস্থ করা হচ্ছে। অবাক হচ্ছেন নিশ্চয়ই! সত্যিই দক্ষিণ ভারতের রাজ্য তেলেঙ্গানাতে একটি ৭০০ বছরের পুরোনা বট গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হচ্ছে স্যালাইনের বোতলে তরল মিশ্রিত কীটনাশক! প্রায় তিন একর জমির ওপর থাকা এই গাছটিকে তার জাতের বিশ্বের দ্বিতীয় বৃহৎ গাছ বলা হয়।

পর্যটকদের কাছে জনপ্রিয় এই গাছটিকে উইপোকার উপদ্রব থেকে বাঁচাতে চেষ্টার কমতি রাখছে না স্থানীয় কর্মকর্তারা। সংক্রমণ ঠেকাতে গাছের মূলে পাইপ বাঁধা হয়েছে। গাছের ডালপালা যাতে ভেঙে না পড়ে সে জন্য সিমেন্ট প্লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গাছের ক্ষতিগ্রস্থ জায়গাগুলোতে ফোঁটা ফোঁটায় তরল কীটনাশক দেয়ার ব্যবস্থাও করা হয়েছে। যেটা অনেকটা স্যালাইন থেকে ফোঁটার মতো।

এদিকে গাছটির ডালপালা ভাঙা রোধে গত বছরের ডিসেম্বর থেকে কতৃপক্ষ পর্যটকদের ওপর সীমাবদ্ধতা দিয়েছে। সংবাদমাধ্যমে আরো জানানো হয়, উইপোকা মারাত্মকভাবে ক্ষতি করেছে গাছটির। এছাড়া পর্যটকরা এর ডালপালায় ঝুলে বাঁকিয়ে দিচ্ছে। ভারতীয় বট গাছ বিস্তৃত বৃদ্ধি ও দৃঢ় শিকড়ের জন্য পরিচিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

৭০০ বছরের গাছকে স্যালাইন দিয়ে বাঁচানো হচ্ছে

আপডেট টাইম : ১০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০১৯